এই পোষ্টে কারন সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - এ জীবনতো আর কিছু নয় এবং গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা
🎵 গানের নাম - এ জীবনতো আর কিছু নয়
🎧 Song Credits:
🎵 গান - E Jibonto Ar Kisu Noy
🎬 অ্যালবাম - কারন
🎶 গীতিকার - মাসুদ করিম
🎹 সুরকার - আলাউদ্দিন আলী
🔊 শিল্পী - এন্ড্রু কিশোর ও রুনা লায়লা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
E Jibonto Ar Kisu Noy Lyric 👇
এ জীবনতো আর কিছু নয়, তোমার-আমার কাহিনি
এ ভূবন ভরিয়ে রাখে ভালোবাসার রাগিনী
এই সুখের শ্রাবণ ঝরা দিন স্মৃতি হয়ে রবে চির-দিন
এ জীবনতো আর কিছু নয়, তোমার-আমার কাহিনি
দিনের শেষে যে রাত আছে, দুঃখের শেষেও সুখ আছে
কখনো পেয়ে হারাতে হয় কখনো হারিয়ে পেতে হয়
এই আসা যাওয়ার মাঝেও চোখে স্বপ্ন থাকে চির-দিন!
এ জীবনতো আর কিছু নয়, তোমার-আমার কাহিনি
[জীবনের পথ বড়ো উঁচুনিচু
চলতে গেলেই ব্যথা পাবে কিছু] - ২ বার
কালো মেঘে ঝড় আসে যেমন
ঝড়ের শেষে রোদ হাসে তেমন!
এই কান্না হাসির মাঝেও ভালোবাসা থাকে চির-দিন
এ জীবনতো আর কিছু নয়, তোমার-আমার কাহিনি
এ ভূবন ভরিয়ে রাখে ভালোবাসার রাগিনী
এই সুখের শ্রাবণ ঝরা দিন স্মৃতি হয়ে রবে চির-দিন
এ জীবনতো আর কিছু নয়, তোমার-আমার কাহিনি