এই পোষ্টে এপার ওপার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - ভালবাসার মূল্য কত এবং গানটি গেয়েছেন আজাদ রহমান
🎵 গানের নাম - ভালোবাসার মূল্য কত
🎧 Song Credits:
🎵 গান - Bhalobashar Mullo Koto
🎬 অ্যালবাম - এপার ওপার
🎶 গীতিকার - ফজল-এ-খোদা
🎹 সুরকার - আজাদ রহমান
🔊 শিল্পী - আজাদ রহমান
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Bhalobashar Mullo Koto Lyric 👇
ভালবাসার মূল্য কত আমি কিছু জানি না
এ জীবন তুল্য কি তা'র আমি সে তো বুঝি না!
ভালবাসার মূল্য কত?
আমি না জেনে, না বুঝে নিলাম তোমার মন
পরে বেশী দাম চেও না;
ভালবাসার মূল্য কত!
মনের মত মন না হলে,
অকারণে বাড়ে জ্বালা
ফুলের মত ফুল না হলে
যায় না গাঁথা প্রেমের মালা!
মনের মত মন হবে কি?
ফুলের মত ফুল হবে কি?
আমি না জেনে, না বুঝে নিলাম তোমার মন
পরে বেশী দাম চেও না;
ভালবাসার মূল্য কত!
এপার ওপার দু'পারেতে
জ্বেলে যাবো প্রেমের বাতি
জীবনে মরণে ওগো
তুমি আমি চিরসাথী!
কি হবে, কি হবে না!
কি পাব, কি পাব না!
আমি না জেনে, না শুনে দিলাম আমার মণ
আর বেশী দাম চেও না;
ভালবাসার মূল্য কত আমি কিছু জানি না
এ জীবন তুল্য কি তা'র আমি সে তো বুঝি না!
ভালবাসার মূল্য কত?