এই পোষ্টে পীচ ঢালা পথ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমি পাগল তুমি পাগল এবং গানটি গেয়েছেন খুরশিদ আলম
🎵 গানের নাম - আমি পাগল তুমি পাগল
🎧 Song Credits:
🎵 গান - Ami Pagol Tumi Pagol
🎬 অ্যালবাম - পীচ ঢালা পথ
🎶 গীতিকার - জানা যায়নি
🎹 সুরকার - রবিন ঘোষ
🔊 শিল্পী - খুরশিদ আলম
Ami Pagol Tumi Pagol Lyric 👇
হে আমি পাগল হে তুমি পাগল
এই পাগল পাগল দুনিয়ায় মস্ত বড় এক চিরিয়াখানা
লাজ শরমের নাইকো বালাই,
চারিদিকে করে শুধু খাই খাই
ও মাই গড আমি কোথায় পালাই হাহ!
পুরান পাগলে পায়না ভাত নয়া পাগলে বাজারমাত
জাতে পাগল তালে মাতাল নিচে তাদের টাকার চাকা
সেই টাকারি চাকায় চড়ে ধরা কে সরা মনে করে
ভন ভন তাদের মাথা ঘোরে!
এত টাকায় কি যে করে, দিনরাত শুধু ভেবে মরে
পাগলামি টা আরো বাড়ে এ...
এই দুনিয়ায় জানিনা কি যে হলো...
পাগলামির এই চক্করে কার মাথায় কে বাড়ি মারে
ঝোক বুঝে কেউ কোপ মারে,
মেঘ দেখে কেউ ছাতা ধরে।
সেই ছাতারি তলে তলে কলা গাছ হয় আঙুল ফুলে
তর তর করে যায় বেড়ে বললে কিছু ওঠে বেড়ে
হাতি যখন ফাদে পড়ে চামচিকাও লাথি মারে হে এ...
হে আমি পাগল না আমি পাগল
এই পাগল পাগল দুনিয়ায় মস্ত বড় এক চিরিয়াখানা
লাজ শরমের নাইকো বালাই,
চারিদিকে করে শুধু খাই খাই
ও মাই গড আমি কোথায় পালাই হাহ!
সবাই পাগল