এই পোষ্টে অমর প্রেম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমি কার জন্য পথ চেয়ে রবো এবং গানটি গেয়েছেন খন্দকার ফারুক আহমেদ এবং ফেরদৌসী রহমান
🎵 নাম - আমি কার জন্যে পথ চেয়ে রবো
🎧 Song Credits:
🎵 গান - Ami Kar Jonne Poth Cheye Robo
🎬 অ্যালবাম - অমর প্রেম
🎶 গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
🎹 সুরকার - সত্য সাহা
🔊 শিল্পী - খন্দকার ফারুক আহমেদ / ফেরদৌসী রহমান
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ami Kar Jonne Song Lyric 👇
আমি কার জন্য পথ চেয়ে রবো
আমার কি দায় পরেছে
আমার অনেক কাজ ছিল
তাইতো আসতে দেরী হয়েছে
কিছু মনে করোনা
রোজ রোজ একি অজুহাত
কাজ আর শুধু কাজ
কাল তবে কেন বলেছো
বেড়াতে নিয়ে যাবে আজ
দোষ যদি হয়ে থাকে ক্ষমা করো আমাকে
আর কখনও ভূল হবে না,
এখন বেড়াতে চলো না!
আমি কার জন্য পথ চেয়ে রবো
আমার কি দায় পরেছে
আমি কার জন্য পথ চেয়ে রবো
আমার কি দায় পরেছে
আকাশ অনেক মেঘলা ছিল
বৃষ্টি হবে ভেবে দেরী হয়েছে,
ওগো রাগ করো না!
মিথ্যে কথা বলা, মেয়েদের কেবল সাজে
তাদের পাল্লায় পড়লে, পুরুষের বারোটা বাজে!
মেয়েরা না এলে পরে তোমাদের সংসার
পুরুষকে কে দিত সান্তনা?
এখন অভিমান ভূলো না!
আমি কার জন্য পথ চেয়ে থাকি
আমার একি হয়েছে
আমি কার জন্য পথ চেয়ে থাকি
আমার একি হয়েছে
তুমি আমায় কত ভালোবাসো
আজকে মন তাই জেনে গেছে
ওগো কাছে এসো না
জীবনের রঙ লাগা জোয়ারে
নদী হয়ে চলো ভেসে যাই
কাছাকাছি রবো দু'জনে
দু'জনার মনে মনে গড়া সেই ভুবনে
স্বপ্ন দেখার শেষ হবে না
বন্ধু সেখানে চলো না
আমি যুগ যুগ ধরে তোমারি জন্যে
পথ চেয়ে যেতে পারি
তুমি যে আমার সাধের স্বপ্ন
চিরদিনি তুমি শুধু আমারি
তুমি শুধু আমারি...
তুমি শুধু আমারি...