এই পোষ্টে ঝুমুর সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমার চোখের নিভলো বাতি এবং গানটি গেয়েছেন রুনা লায়লা
🎵 গানের নাম - আমার চোখের নিভলো বাতি
🎧 Song Credits:
🎵 গান - Amar Chokher Nivlo Bati
🎬 অ্যালবাম - ঝুমুর
🎶 গীতিকার - মাসুদ করিম
🎹 সুরকার - সুবল দাস
🔊 শিল্পী - রুনা লায়লা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Amar Chokher Nivlo Bati Song Lyric 👇
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়
অন্ধকারে কুল হারালাম দুঃখের ও দরিয়ায়
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়
[মনে কত আশা ছিলো সাজাবো বাসর
সুখে দুঃখে পাবো তার ভালোবাসার আদর] - ২ বার
সে কি অপরাধে সবই মিছে হলো-
না ফুটিতে ফুল কেনো ঝড়ে গেলো?
আজ অ-সময়ের হাল!
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়
[আমি বড় অভাগিনী ব্যাথা নিয়ে বুকে,
পথে পথে শুধু যে মরি ধুকে ধুকে] - ২ বার
ঝড়ের ও আঘাতে, ভেঙ্গে গেছে স্বপন
দিশাহারা আমি কারে ভাবি আপন
এই নিঠুর দুনিয়ায়...
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়
অন্ধকারে কুল হারালাম দুঃখের ও দরিয়ায়
আমার চোখের নিভলো বাতি কি করি উপায়