এই পোষ্টে নয়নের আলো সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আমার বুকের মধ্যে খানে এবং গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং সামিনা চৌধুরী
🎵 নাম - আমার বুকের মধ্যে খানে মন যেখানে
🎧 Song Credits:
🎵 গান - Amar Buker Moddhe khane
🎬 অ্যালবাম - নয়নের আলো
🎶 গীতিকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - এন্ড্রু কিশোর / সামিনা চৌধুরী
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Amar Buker Moddhe khane Lyric 👇
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতনা যতনে
তোমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাবনা জীবনে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর,
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে?
আমার বুকের মধ্যখানে, মন যেখানে হৃদয় যেখানে!
সাগরেরি টানে যেমন নদী ছুটে যায়,
সাগরেরি টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এমন তোমায় পেতে চায়!
তুমি আমার জীবন তরী, তুমি আশার আলো নয়নে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতনা যতনে
তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে
সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাবনা জীবনে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে হৃদয় যেখানে