এই পোষ্টে নিষ্পাপ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুই যে আমার মিলন মালারে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
🎵 গান - তুই যে আমার মিলন মালারে
🎬 অ্যালবাম - নিষ্পাপ
🎶 গীতিকার - খোশনূর আলমগীর
🎹 সুরকার - আনোয়ার পারভেজ
🔊 শিল্পী - সাবিনা ইয়াসমিন
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tui Je Amar Milan Malare Song Lyrics 👇
[তুই যে আমার মিলন মালা রে বন্ধু পিরিতের,
নকশী সুতায় গেঁথে রাখি!
কান্দে পরাণ ভাসে দুই নয়ন প্রান সজনী
দমে দমে তোরে ডাকি,
হায় গো দমে দমে তোরে ডাকি... ] - ২ বার
[তুই যে সুরুজ বন্ধু আমার আমি মেঘের কালো,
নিশি রাতে তুই যে সোনা পূর্ণ চান্দের আলো] - ২ বার
দুঃখের মাঝে তুই যে আমার,
সুখের সোহাগ বাতি; প্রান সজনী,
দমে দমে তোরে ডাকি
তুই যে আমার মিলন মালা রে বন্ধু পিরিতের,
নকশী সুতায় গেঁথে রাখি!
হায় গো দমে দমে তোরে ডাকি...
[তুই যে ভ্রমর মধু মাসের আমি বনফুল
আমি জোয়ার প্রেমের গাঙ্গে তুই যে তারই কূল] - ২ বার
এপাড়ে ওপাড়ে বন্ধু তোরই যেন থাকি; প্রান সজনী
দমে দমে তোরে ডাকি
তুই যে আমার মিলন মালা রে বন্ধু পিরিতের,
নকশী সুতায় গেঁথে রাখি!
হায় গো দমে দমে তোরে ডাকি...
কান্দে পরাণ ভাসে দুই নয়ন প্রান সজনী
দমে দমে তোরে ডাকি,
হায় গো দমে দমে তোরে ডাকি...