বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই অভিনয় করেছেন শাবনূর এবং সেই জনপ্রিয় গানগুলো লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমার স্বপ্ন তুমি সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - তোমার ঐ মুখের হাসি আমি খুব ভালোবাসি
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tomar Oi Mukher Hasi Song Lyrics 👇
তোমার ঐ মুখের হাসি আমি খুব ভালোবাসি
তোমার ঐ মুখের হাসি আমি খুব ভালোবাসি
তুমি হাসলে বুঝি আসে বসন্ত!
জুঁই, চামেলী, গোলাপ, বকুল শেফালী;
ফুল ফোটে রাশি রাশি, ফুল ফোটে রাশি রাশি!
তোমার ঐ মুখের হাসি আমি খুব ভালোবাসি
[হরিণীর মতো দু'টি টানা টানা চোখ,
দু'চোখে কিযে মায়া!
রেশমের মতো তুলতুলে কালো চুল,
চাঁদেতে মেঘের ছায়া! ] - ২ বার
সবুজ ঘাসে রাখলে চরণ, শিশির বিন্দু হয় উদাসী
তোমার ঐ মুখের হাসি আমি খুব ভালোবাসি
[আলতা রাঙা দু'টি ভেজা ভেজা ঠোঁট,
ও ঠোঁটে ভ্রমর আসে!
কোকিলার মতো সুরে সুরে কথা কও,
গান হয়ে প্রাণে ভাসে!] - ২ বার
করেছো তুমি মনটি হরণ, তোমার নামটি প্রেম পিয়াসী
তোমার ঐ মুখের হাসি আমি খুব ভালোবাসি
তোমার ঐ মুখের হাসি আমি খুব ভালোবাসি
তুমি হাসলে বুঝি আসে বসন্ত!
জুঁই, চামেলী, গোলাপ, বকুল শেফালী;
ফুল ফোটে রাশি রাশি, ফুল ফোটে রাশি রাশি!
হুম হুম হুম হা হা হা...
🔊 আমার মতামত - বাংলা ভাষা যতদিন থাকবে, ততদিন এই গানগুলা রোমান্টিক গান হিসেবে থাকবে! এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️