এই পোষ্টে ছেলে কার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তোমার কাছে আমি যাবো না হাত বাড়ালেও ধরা দেবো না। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / সাবিনা ইয়াসমিন
Tomar Kache Ami Jabo Na Song Lyrics 👇
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না
সবই তুমি করবে চুরি, জানি তোমার ছল চাতুরী
আমায় এত বোকা ভেবো নে
[সুন্দরী গো আপন জনের কাছে কিসের ভয়
মনের সাথে মন মিশালেই মনের মানুষ হয়] - ২ বার
যেটুকু নেবার আছে, নেবো তাই তোমার কাছে
না না বেশি নেবো না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না! না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না
ফুল ছড়িয়ে দিলাম বুকের বিছানায়
ঘুমিয়ে তুমি স্বপ্নে দেখ হৃদয়টা কি চায়
ভয়ে কাঁপে থর থর লজ্জাবতী মন
শরম ভরম ভাঙিয়ে দিলে হবে যে মরণ
যেটুকু নেবার আছে, নেবো তাই তোমার কাছে
না না বেশি নেবো না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না! না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না
এই জীবনে তোমায় নিয়ে বাঁধবো আমি ঘর
প্রতিদিনি গড়বো নতুন সুখেরই বাসর
পরের কথা পরে হবে এখন কিছু নয়
দিনে দিনে ভাঙিয়ে দিও সব হারানোর ভয়
যেটুকু নেবার আছে, নেবো তাই তোমার কাছে
না না বেশি নেবো না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না! না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না
সবই তুমি করবে চুরি, জানি তোমার ছল চাতুরী
আমায় এত বোকা ভেবো নে
[সুন্দরী গো আপন জনের কাছে কিসের ভয়
মনের সাথে মন মিশালেই মনের মানুষ হয়] - ২ বার
যেটুকু নেবার আছে, নেবো তাই তোমার কাছে
না না বেশি নেবো না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না! না না
তোমার কাছে আমি যাবো না,
হাত বাড়ালে ধরা দেবো না
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️