এই পোষ্টে চাঁদনী সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - সাথী সুখে থাকো তুমি এই শধু আমি চাই। গানটি গেয়েছে সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন
Sathi Sukhe Thako Tumi Song Lyrics 👇
সাথী সুখে থাকো তুমি এই শুধু আমি চাই
সাথী সুখে থাকো তুমি এই শুধু আমি চাই
তোমারই পরশে ধন্য হয়েছি
মরণের আগে তাই বলে যেতে চাই
সাথী সুখে থাকো তুমি এই শুধু আমি চাই
[পথে যেতে যেতে কাছে পেতে পেতে
তোমাকে কেনো আমি হারিয়ে ফেলেছি] - ২ বার
কোন সে নিঠুর ঝড়, ভেঙে দিলো খেলাঘর
একা একা কেঁদে কেঁদে তাই ভেবে যাই
সাথী সুখে থাকো তুমি এই শুধু আমি চাই
[আমি গানে গানে তোমাদেরই প্রাণে
কতোনা মধুর সুর বিলিয়ে দিয়েছি] - ২ বার
আমার এ বুকের তার, ছিঁড়ে গেছে কতবার
সে হিসাব আমি ছাড়া কেউ রাখে নাই
সাথী সুখে থাকো তুমি এই শুধু আমি চাই
সাথী সুখে থাকো তুমি এই শুধু আমি চাই
তোমারই পরশে ধন্য হয়েছি
মরণের আগে তাই বলে যেতে চাই
সাথী সুখে থাকো তুমি এই শুধু আমি চাই
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️