এই পোষ্টে দোলা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - অন্তর আগুনে অন্তর পুড়ে যায়। গানটি গেয়েছেন সালমা জাহান এবং সৈয়দ আব্দুল হাদী
🎧 Song Credits:
অ্যালবাম - হৃদয় আমার
গীতিকার - আব্দুল হাই আল হাদী / লিয়াকত আলী
সুরকার - আজাদ মিন্টু
শিল্পী - সালমা জাহান / সৈয়দ আব্দুল হাদী
Ontor Agune Ontor Song Lyrics 👇
অন্তর আগুনে অন্তর পুড়ে যায়
দেখা তুমি দাও!
অন্তর আগুনে অন্তর পুড়ে যায়
দেখা তুমি দাও!
এই জ্বালা আর সয় না প্রাণে
এই জ্বালা আর সয় না প্রাণে
সয় না প্রাণে আমাকে বাচাও!
দেখা তুমি দাও
হে এ অন্তর আগুনে অন্তর পুড়ে যায়
দেখা তুমি দাও!
আকাশ ভরা চন্দ্র সুর্য
অতোই গ্রহ তারা
নিয়ম মেনে চলছে সবই বিধাতার ই ধারা
বইছে নদী শিরায় শিরায়
এক মহাজন নঊকা চালায়
আসা যাওয়া একই পথে
আসা যাওয়া একই পথে
একই পথ কেন ভুলে যাও?
দেখা তুমি দাও
হে এ অন্তর আগুনে অন্তর পুড়ে যায়
দেখা তুমি দাও!
ও তুমি মন দিয়েছো, তুমি প্রাণ দিয়েছো!
তুমি মন দিয়েছো, তুমি প্রাণ দিয়েছো!
তুমি সবার বুকেই জানি প্রেম দিয়েছো
প্রেমে যদি হৃদয় বাঁধা প্রেমে হাসা প্রেমে কাঁদা
ও কেন মনে মনে মন মিলে না
মনে মনে মন মিলে না
মিলে না মন তুমি বলে দাও
দেখা তুমি দাও
হে এ অন্তর আগুনে অন্তর পুড়ে যায়
দেখা তুমি দাও!
এই জ্বালা আর সয় না প্রাণে
এই জ্বালা আর সয় না প্রাণে
সয় না প্রাণে আমাকে বাচাও!
দেখা তুমি দাও
হে এ অন্তর আগুনে অন্তর পুড়ে যায়
দেখা তুমি দাও!
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️