O Priyo Priyotomo (ও প্রিয় প্রিয়তম তোমাকে ছাড়া ) Song Lyrics

এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেই সিনেমার নাম এই নিয়ে সংসার এবং গানের নাম - ও প্রিয় প্রিয়তম তোমাকে ছাড়া আমি বাচবো না। এই জনপ্রিয় গানটি গেয়েছে বাংলাদেশের সংগীত জগতের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন এবং এম এ খালেক

🎧 Song Credits:
অ্যালবাম - এই নিয়ে সংসার
গীতিকার -  ??
শিল্পী -  সাবিনা ইয়াসমিন / এম এ খালেক

 O Priyo Priyotomo Song Lyrics 👇

ও প্রিয় প্রিয়তম তোমাকে ছাড়া আমি বাচবো না
এ চোখে পৃথিবীটা দেখবো না 
ও প্রিয়া প্রিয়তমা তোমাকে ছেড়ে একা থাকবো 
হৃদয়ে কারো ছবি আঁকবো না 
তুমি হলে আপন, তুমি দিলে বাঁধন 
এই বাঁধন খুলে যাবে না...
তোমাকে ছাড়া আমি বাচবো না 
তোমাকে ছেড়ে একা থাকবো না 

ঘর বেধেছি আজ তোমার বুকে ওগো সুন্দর 
সেই না ঘরে হবে আমার চিরদিনের বাসর
ও এক হয়েছে আজ তোমার আমার দুটি অন্তর 
এই না মনে রবো দুজন শত হাজার বছর
শপথের কথা যেন ভুলবো না কখনো 
তুমি যে আমার শুধু আর কারো না
ও প্রিয় প্রিয়তম তোমাকে ছাড়া আমি বাচবো না
তোমাকে ছেড়ে একা থাকবো না!

নাও না দেখে নাও আমার চোখে স্বপ্ন তোমার
যাও না বলে সারাবেলা গল্প ভালোবাসার
ও দাও না ভেঙে দাও আদর দিয়ে লজ্জা আমার
হোক না ঘাসে সজ্জা পাতা ফুলে ফুলে এবার 
কামনার বাহু ডোরে রাখনা তুমি ধরে
নিজেকে আড়াল করে আর রেখো না, আর রেখো না
ও প্রিয় প্রিয়তম তোমাকে ছাড়া আমি বাচবো না
তোমাকে ছেড়ে একা থাকবো না!


🔊 আমার মতামত - বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গান। এমন গানের মৃত্যু নেই। কিছু কিছু গান আছে সব সময় ভালো লাগে শুনতে এটা তেমন ই একটি গান ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম