Mon Bojhe Naa Bojhe Naa (মন বোঝে না বোঝে না) Song Lyric

এই পোষ্টে চিরদিনই তুমি যে আমার ২ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - মন বোঝে না বোঝে না। গানটি গেয়েছেন অরিজিৎ সিং

🎵 গানের নাম - মন বোঝে না বোঝে না

🎧 Song Credits: 
অ্যালবাম - Chirodini Tumi Je Amar 2
গীতিকার - প্রসেন  
সুরকার - জিৎ গাঙ্গুলী
শিল্পী - অরিজিৎ সিং
লেবেল - SVF Music

Mon Bojhe Naa Song Lyric 👇

মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না! 
পড়ছে কেন বিনা মেঘেই বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ
চাইছি দিনে অল্প দেখা তোর
পাল্টে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না! 

ইচ্ছে করে একটা ঘরে থাকবো দু'জনায়
গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়
কলের পাড়ে জলের ধারা, ঘরের পরে তুই
চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই
সে ভাবনারা চোখ খোলে না! 
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না! 

রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবোই
মেলায় যাবো রিক্সা চড়ে বসবি পাশে তুই
বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দ্যাখ
একটু চিনে নিলেই হবো দু'জন মিলে এক
তবু স্বপ্নেরা মুখ তোলে না! 
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না!
পড়ছে কেন বিনা মেঘেই বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ
চাইছি দিনে অল্প দেখা তোর
পাল্টে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না!

🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে। প্রসেন কতটা বিবেক খাটিয়ে গানটি লিখেছেন আর অরিজিৎ সিং কতটা আবেগ দিয়ে গানটা গেয়েছেন তা আর বলার অপেক্ষা রাখেনি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম