এই পোষ্টে লাভ ষ্টোরী সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কত মানুষ ভবের বাজারে। গানটি গেয়েছেন কনক চাঁপা এবং এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা / এন্ড্রু কিশোর
Koto Manush Vover Bazare Song Lyrics 👇
কত মানুষ ভবের বাজারে
কত মানুষ ভবের বাজারে,
লক্ষ কোটি হাজার হাজারে
ওরে লক্ষ কোটি হাজার হাজারে
তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে, বুকের মাঝারে!
আদালতে খুনির বিচার...
আদালতে খুনির বিচার মৃত্যুদন্ড ফাঁসি
এই না ফাঁসি হয় যদি হোক -
তোমায় ভালোবাসি!
যেমন আগুন জ্বলছে সদা অগ্নিগিরির মুখে
তেমন আগুন জ্বলবে বুকে,
তোমার দেয়া দুঃখে!
কত মানুষ ভবের বাজারে
লক্ষ কোটি হাজার হাজারে
ও তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে, বুকের মাঝারে!
কত না জল বুকে নিয়ে,
কত না জল বুকে নিয়ে বইছে সাগর নদী
ততই জলে ভাসবে নয়ন তোমায় হারাই যদি
কাল বৈশাখী ছবল ওরে চির সর্বনাশা
আরও সর্বনাশা যেন তোমার ভালোবাসা
কত মানুষ ভবের বাজারে
কত মানুষ ভবের বাজারে
লক্ষ কোটি হাজার হাজারে
ওরে লক্ষ কোটি হাজার হাজারে
ও তুমি একটা শুধু মানুষ আমার
বুকের মাঝারে, বুকের মাঝারে!
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে। আহমেদ ইমতিয়াজ বুলবুল কতটা বিবেক খাটিয়ে গানটি লিখেছেন, আর কনক চাঁপা কতটা আবেগ দিয়ে গানটা গেয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখেনি ❤️