এই পোষ্টে যত প্রেম তত জ্বালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - জীবনের চেয়ে বড় প্রেম। গানটি গেয়েছেন কনক চাঁপা এবং আসিফ আকবর
🎧 Song Credits:
অ্যালবাম - যত প্রেম তত জ্বালা
গীতিকার - মিজানুর রহমান খান দিপু
সুরকার - ফরিদ আহমেদ
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Jiboner Cheye Boro Song Lyrics 👇
জীবনের চেয়ে বড় প্রেম,
প্রেমের চেয়ে বড় আর কিছু নাই
[জীবনের চেয়ে বড় প্রেম,
প্রেমের চেয়ে বড় আর কিছু নাই
এ জীবন যাবে আঁধারে ঢেকে
যদি দেখি কোন দিন তুমি কাছে নাই
নাই তুমি নাই ভালোবাসা নাই!
নাই তুমি নাই ভালোবাসা নাই!] - ২ বার
ঝিনুক যেমন করে বুকের মাঝে
মুক্তকে গোপনে লুকিয়ে রাখে
তেমনি করে তোমায় আমি রাখবো বুকে
আছো তুমি এই হৃদয় জুড়ে
যাবো না কখনও আমি তোমায় ছেড়ে
থাকবো আমি জনম জনম তোমারি বুকে
এই আশা, ভালোবাসা
পুড়ে পুড়ে হয়ে যাবে ছাই!
যদি দেখি কোন দিন তুমি কাছে নাই
নাই তুমি নাই ভালোবাসা নাই!
নাই তুমি নাই ভালোবাসা নাই
মরণ যদি হয় ভালোবেসে
তবুও রইবো আমি তোমার পাশে
দেখবো আমি তোমাকে পাথর চোখে
মরণে পরে যদি জীবন থাকে
সে জীবনে তুমি শুধু আমার হবে
হৃদয় দিয়ে তোমায় আমি রাখবো ঢেকে
এই আশা, ভালোবাসা
পুড়ে পুড়ে হয়ে যাবে ছাই!
যদি দেখি কোন দিন তুমি কাছে নাই
[জীবনের চেয়ে বড় প্রেম,
প্রেমের চেয়ে বড় আর কিছু নাই
এ জীবন যাবে আঁধারে ঢেকে
যদি দেখি কোন দিন তুমি কাছে নাই] - ২ বার
নাই তুমি নাই ভালোবাসা নাই!
নাই তুমি নাই ভালোবাসা নাই!
নাই তুমি নাই ভালোবাসা নাই!
নাই তুমি নাই ভালোবাসা নাই!
🔊 আমার মতামত - কি অসাধারণ গান! কি রোমান্টিক!মিস করি গানগুলোকে। হৃদয় ছুঁয়ে যায়। আগের দিনের সিনেমা যখন মুক্তি পেত তখম মাইকে এই গান গুলা বাজিয়ে সিনেমা গুলোর বিজ্ঞাপন করত হল মালিকদের পক্ষ থেকে। আসিতেছে! আসিতেছে! কত ভালো লাগত সেই দিনের ছবি এবং গান গুলি ❤️