এই পোষ্টে বর্তমান সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - জানে জানুক জগৎবাসী। গানটি গেয়েছেন কনক চাঁপা এবং কুমার বিশ্বজিৎ
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা / কুমার বিশ্বজিৎ
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Jane Januk Jogotbashi Song Lyrics 👇
জানে জানুক জগৎবাসি আমি তোকে ভালোবাসি
ভালোবাসার অপরাধে গলায় পরতে পারি ফাঁসি
জানে জানুক জগৎবাসি আমি তোকে ভালোবাসি
ভালোবাসার অপরাধে গলায় পরতে পারি ফাঁসি
তুই পাগল একটা পাগল, ওরে বলে এই না মন
আবার এই না পাগল ছাড়া, আমার নাই কেউ আপনজন!
জানে জানুক জগৎবাসি আমি তোকে ভালোবাসি
ভালোবাসার অপরাধে গলায় পরতে পারি ফাঁসি
[আমার হৃদয়টাকে ছিড়ে, তোর হাতে দিব তুলে
তোকে পেয়ে ধর্মকর্ম সব গিয়েছি যে ভুলে] - ২ বার
তুই পাগল একটা পাগল, ওরে বলে এই না মন
আবার এই না পাগল ছাড়া, আমার কাটে না যে ক্ষন!
জানে জানুক জগৎবাসি আমি তোকে ভালোবাসি
ভালোবাসার অপরাধে গলায় পরতে পারি ফাঁসি
[আমার রক্তে মিশে গেছে, তোর প্রেম আর ভালোবাসা
তোকে ছাড়া বিন্দু সময়, করি না যে বাঁচার আশা] - ২ বার
তুই পাগল একটা পাগল, ওরে বলে এই না মন
আবার এই না পাগল ছাড়া, বড় আঁধার এই জীবন!
জানে জানুক জগৎবাসি আমি তোকে ভালোবাসি
ভালোবাসার অপরাধে গলায় পরতে পারি ফাঁসি
জানে জানুক জগৎবাসি আমি তোকে ভালোবাসি
ভালোবাসার অপরাধে গলায় পরতে পারি ফাঁসি
তুই পাগল একটা পাগল, ওরে বলে এই না মন
আবার এই না পাগল ছাড়া, আমার নাই কেউ আপনজন!
জানে জানুক জগৎবাসি আমি তোকে ভালোবাসি
ভালোবাসার অপরাধে গলায় পরতে পারি ফাঁসি
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে। আহমেদ ইমতিয়াজ বুলবুল কতটা বিবেক খাটিয়ে গানটি লিখেছেন, আর কনক চাঁপা কতটা আবেগ দিয়ে গানটা গেয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখেনি ❤️