Bidhi Tumi Bole Dao (বিধি তুমি বলে দাও আমি কার) Song Lyrics

এই পোষ্টে ফুল নেবো না অশ্রু নেবো সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - বিধি তুমি বলে দাও আমি কার। গানটি গেয়েছেন কনক চাঁপাবিপ্লব এবং এন্ড্রু কিশোর

🎧 Song Credits: 
অ্যালবাম - ফুল নেবো না অশ্রু নেবো

Bidhi Tumi Bole Dao Song Lyrics 👇

বিধি তুমি বলে দাও আমি কার
দু'টি মানুষ একটি মনের দাবিদার 
বিধি তুমি বলে দাও আমি কার
দু'টি মানুষ একটি মনের দাবিদার 
আমি পৃথিবীর এই বুকে, আগুন জ্বালিয়ে দেবো
তুমি যদি আমারই না হও! 
তুমি বিশ্বাস ঘাতকতা করো না প্রিয়া
আমি ছাড়া তুমি কারও নও
বিধি তুমি বলে দাও আমি কার
দু'টি মানুষ একটি মনের দাবিদার

তুমি যদি আমারই না হবে,
আমাকে তুমি করেছো মানুষ কেন তবে? 
তুমি আছো এ বুকের নীড়ে
দেখ না প্রিয়া বুকটা আমার তুমি চিড়ে
আমি পৃথিবীর এই বুকে, আগুন জ্বালিয়ে দেবো
তুমি যদি আমারই না হও
তুমি বিশ্বাস ঘাতকতা করো না প্রিয়া
আমি ছাড়া তুমি কারও নও
বিধি তুমি বলে দাও আমি কার
দু'টি মানুষ একটি মনের দাবিদার

আমি প্রেমে পরাজিত হলে, 
তোমাকে নিয়ে ওপারে আমি যাবো চলে
ভেঙ্গোনা কো এই মন তুমি,
তোমাকে ছাড়া এ জীবন আমার মরুভূমি! 
আমি পৃথিবীর এই বুকে, আগুন জ্বালিয়ে দেবো
তুমি যদি আমারই না হও
তুমি বিশ্বাস ঘাতকতা করো না প্রিয়া
আমি ছাড়া তুমি কারও নও
বিধি তুমি বলে দাও আমি কার
দু'টি মানুষ একটি মনের দাবিদার

বিধি তুমি বলে দাও আমি কার
দু'টি মানুষ একটি মনের দাবিদার 
আমি পৃথিবীর এই বুকে, আগুন জ্বালিয়ে দেবো
তুমি যদি আমারই না হও! 
তুমি বিশ্বাস ঘাতকতা করো না প্রিয়া
আমি ছাড়া তুমি কারও নও
বিধি তুমি বলে দাও আমি কার
দু'টি মানুষ একটি মনের দাবিদার


🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে। আহমেদ ইমতিয়াজ বুলবুল কতটা বিবেক খাটিয়ে গানটি লিখেছেন, আর কনক চাঁপা কতটা আবেগ দিয়ে গানটা গেয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখেনি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম