Bidesh Giya Bondhu (বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না) Lyrics

এই পোষ্টে উজান ভাঁটি সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - বিদেশ গিয়া বন্ধু আমায় তুমি আমায় ভুইলো না। গানটি গেয়েছে সাবিনা ইয়াসমিন

🎧 Song Credits:
অ্যালবাম - উজান ভাঁটি  
সুরকার সত্য সাহা

Bidesh Giya Bondhu Song Lyrics 👇

[বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না
চিঠি দিও পত্র দিও জানাই ও ঠিকানা রে
জানাই ও ঠিকানা!] - ২ বার 

[পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে
মনের কথা কইতাম রে হায় নদীর ও তরঙ্গে] - ২ বার 
অবলারে সরল প্রাণে দাগা দিও না,
অবলারে সরল প্রাণে দাগা দিও না
চিঠি দিও পত্র দিও জানাই ও ঠিকানা রে
জানাই ও ঠিকানা!

[তোমার আশায় বন্ধু আমি রইবো পন্থ চাইয়া
অদিন-সুদিন বার মাসি দুই নয়ন ভিজাইয়া] - ২ বার 
বিরহেরই প্রেমানলে আমায় পুইড়ো না,
বিরহেরই প্রেমানলে আমায় পুইড়ো না  
চিঠি দিও পত্র দিও জানাই ও ঠিকানা রে
জানাই ও ঠিকানা!

দোয়া করি বন্ধু তুমি সদায় ভালো থাইকো
সুখে দুঃখে আমার কথা শুধু মনে রাইখো 
সময় হইলে চইলা আইসো দেরী কইরো 
সময় হইলে চইলা আইসো দেরী কইরো 
চিঠি দিও পত্র দিও জানাই ও ঠিকানা রে
জানাই ও ঠিকানা!

বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইলো না
চিঠি দিও পত্র দিও জানাই ও ঠিকানা রে
জানাই ও ঠিকানা!

বন্ধু রে, ও বন্ধু রে, বন্ধু! 
বন্ধু রে, ও বন্ধু রে, বন্ধু! 
বন্ধু রে, ও বন্ধু রে... 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম