এই পোষ্টে সেই ওদের ধর সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম -ভালোবাসা দিলে জীবন দিয়ে দেবো। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / রুনা লায়লা
Bhalobasha Dile Jibon Diye Song Lyrics 👇
[ভালোবাসা দিলে জীবন দিয়ে দেবো,
সারা জনম ধরে তোমারই রবো!
দেখ আমায় দেখ না প্রেমেরই চোখে
রাখো আমায় রাখো না তোমারই বুকে] - ২ বার
ভালোবাসা দিলে জীবন দিয়ে দেবো,
সারা জনম ধরে তোমারই রবো!
আমি ছিলাম একা তুমি দিলে দেখা
যেন বদলে গেলো হাতের রেখা
তুমি আছো সাথে দিনে কি বা রাতে
যেন সঙ্গী পেলাম চলার পথে
ডাকো আমায় ডাকো না প্রেয়সী বলে
রাখো তুমি রাখো না হৃদয়ে কুলে
ভালোবাসা দিলে জীবন দিয়ে দেবো,
ও সারা জনম ধরে তোমারই রবো!
বলে তোমার হাসি যেন ভালোবাসি
আমি তাইতো তোমার কাছে আসি
তুমি আমি পাখি এসো নীড়ে থাকি,
কত স্বপ্ন দেখে দুটি আঁখি
সাজো প্রিয়া সাজো না বধুর ও সাজে
থাকো তুমি থাকো না প্রাণেরই মাঝে
ভালোবাসা দিলে জীবন দিয়ে দেবো,
সারা জনম ধরে তোমারই রবো!
[দেখ আমায় দেখ না প্রেমেরই চোখে
রাখো আমায় রাখো না তোমারই বুকে
ভালোবাসা দিলে জীবন দিয়ে দেবো,
সারা জনম ধরে তোমারই রবো!] - ২ বার
🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️