এই পোষ্টে আমার ঘর আমার বেহেস্ত সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো যেটি গেয়েছেন - অনুরাধা পাড়োয়াল এবং দেবাশীষ দাশগুপ্ত। গানের নাম - আমি প্রেম কি জানিনা
🎧 Song Credits:
অ্যালবাম - আমার ঘর আমার বেহেস্ত
গীতিকার - পাওয়া যায়নি
সুরকার - পাওয়া যায়নি
শিল্পী - অনুরাধা পাড়োয়াল / দেবাশীষ দাশগুপ্ত
Shamne Jar Dekha Pai Song Lyrics 👇
আমি প্রেম কি জানি না!
প্রেম কি জানি না, প্রেম কি জানি না
আমি প্রেম কি বুঝি না!
প্রেম কি বুঝি না, প্রেম কি বুঝি না
আমি প্রেম কি জানি না হো...
[আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝি না
শুধু ধিকি ধিকি মন যায় পুড়ে
কে জানে হায় কোন আগুনে
মরি গো আমি এই ফাগুনে
কে জানে হায় কোন আগুনে
মরি গো আমি এই ফাগুনে] - ২ বার
[রাত আসে তো ঘুম আসে না এই চোখে
ভাবনায় উথাল পাথাল করে দেয় আমাকে] - ২ বার
ছটফট করি আমি পাইনা থই
এই কথা কারে যে কই
ছটফট করি আমি পাইনা থই
এই কথা কারে যে কই
আমি নই কোন রোগী তবু কি অসুখে ভুগি
কে বলে দেবে কি তার মানে
কে জানে হায় কোন আগুনে
মরি গো আমি এই ফাগুনে
কে জানে হায় কোন আগুনে
মরি গো আমি এই ফাগুনে
[একটি সে মুখের ছবি ভাসে কেনো?
সে ছাড়া আর কিছু অনুভবেতে নেই যেন!] - ২ বার
লোকে বলে আরে তোর হলো কি?
কি তুই তো আগের মত নেই দেখি
লোকে বলে আরে তোর হলো কি?
কি তুই তো আগের মত নেই দেখি
আমি কিভাবে বোঝাই মন কিসেতে বুঝাই
কেন সুখ আর নেই এই প্রাণে
কে জানে হায় কোন আগুনে
মরি গো আমি এই ফাগুনে
আমি প্রেম কি জানি না!
প্রেম কি জানি না, প্রেম কি জানি না
আমি প্রেম কি বুঝি না!
প্রেম কি বুঝি না, প্রেম কি বুঝি না
আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝি না
শুধু ধিকি ধিকি মন যায় পুড়ে
কে জানে হায় কোন আগুনে
মরি গো আমি এই ফাগুনে
কে জানে হায় কোন আগুনে
মরি গো আমি এই ফাগুনে
🔊 আমার মতামত - আমি প্রতিদিন একবার হলেও এই গানটা শুনি, এই গানটার মধ্যে রয়েছে ভালোবাসা মায়া আবেগ। প্রিয় মানুষটাকে বুকের মধ্যে নিয়ে শোনানোর মত শান্তি প্রিয় গান। সত্যি বাংলার এ এক অন্যতম গান যা শুনলে মন জুড়িয়ে যায় ❤️