Ami Achi Tumi Nai (আমি আছি তুমি নাই) Song Lyrics

এই পোষ্টে যত প্রেম তত জ্বালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমি আছি তুমি নাই। গানটি গেয়েছেন মনির খান

🎧 Song Credits: 
অ্যালবাম - যত প্রেম তত জ্বালা
সুরকার - ফরিদ আহমেদ
শিল্পী মনির খান

Ami Achi Tumi Nai Song Lyrics 👇

[আমি আছি তুমি নাই বেচেঁ আছি একা তাই
স্মৃতির ও আগুনে পুড়ি যে গোপনে
স্মৃতির ও আগুনে পুড়ি যে গোপনে
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়! 
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়!] - ২ বার 

যাবে যদি চলে কেনো এসেছিলে
জীবনের এই আঙিনায়! 
যাবে যদি চলে কেনো এসেছিলে
জীবনের এই আঙিনায়! 
মনে রাখো কিনা সে কথা জানি না
আমার তো ভোলা বড় দায়
কি জ্বালা এ প্রাণে বোঝাবো কেমনে
কি জ্বালা এ প্রাণে বোঝাবো কেমনে
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়!
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়!

কত দূরে গেছো কি ভাবে আছো 
তোমায় খুঁজি কোথায়?
কত দূরে গেছো কি ভাবে আছো 
তোমায় খুঁজি কোথায়?
ভালোবাসা দিলে ভালোবাসা নিলে
শুধুই মনে পড়ে যায়! 
তোমারি কারনে অসহায় ভূবনে
তোমারি কারনে অসহায় ভূবনে
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়!
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়!

আমি আছি তুমি নাই বেচেঁ আছি একা তাই
স্মৃতির ও আগুনে পুড়ি যে গোপনে
স্মৃতির ও আগুনে পুড়ি যে গোপনে 
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়! 
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়!
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়! 
ভিজে যায় চোখ বর্ষায়, ভেঙে যায় বুক বেদনায়!

🔊 আমার মতামত - কি অসাধারণ গান! কি রোমান্টিক!মিস করি গানগুলোকে। হৃদয় ছুঁয়ে যায়। আগের দিনের সিনেমা যখন মুক্তি পেত তখম মাইকে এই গান গুলা বাজিয়ে সিনেমা গুলোর বিজ্ঞাপন করত হল মালিকদের পক্ষ থেকে। আসিতেছে! আসিতেছে! কত ভালো লাগত সেই দিনের ছবি এবং গান গুলি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম