এই পোষ্টে কাসেম মালার প্রেম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমার হাড় কালা করলাম। গানটি গেয়েছেন বেবী নাজনীন এবং এম এ খালেক
🎧 Song Credits:
🎵 গান - আমার হাড় কালা করলাম
🎬 অ্যালবাম - কাসেম মালার প্রেম
🎶 গীতিকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - বেবী নাজনীন / এম এ খালেক
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Amar Har Kala Korlam Song Lyrics 👇
[আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালা করলাম রে
অন্তর কালা করলাম রে তোর পিরিতে পড়িয়া] - ২ বার
বন্ধু রে, পিরিত সাধন পিরিত ভজন
পিরিত বুকের কাঁপন রে, পিরিত চোখের স্বপন
কাসেম মালার এই পিরিতি রবে গো এই ভবেতে
হায়রে জনম ও ধরিয়া!
আমার হাড় কালা করলাম রে,
আমার দেহ কালা করলাম রে
অন্তর কালা করলাম রে তোর পিরিতে পড়িয়া!
বন্ধু রে, তোমার বুকের ভেতর আমি বান্ধি আছি ঘর
বন্ধু হবো না তো পর!
তুমি যদি দুঃখ দাও তবে যাবো গো মরিয়া,
আমি যাবো গো মরিয়া!
আমার হাড় কালা করলাম রে,
আমার দেহ কালা করলাম রে
অন্তর কালা করলাম রে তোর পিরিতে পড়িয়া!
বন্ধু রে, মেঘ আসুক বৃষ্টি আসুক
আসুক দারুণ ঝড় গো, আসুক দারুণ ঝড়
হাজার বিপদ আসুক আমরা হবো না তো পর গো
আর জনমেও মরিয়া!
আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালা করলাম রে
অন্তর কালা করলাম রে তোর পিরিতে পড়িয়া!
বন্ধু রে, পিরিত সাধন পিরিত ভজন
পিরিত বুকের কাঁপন রে, পিরিত চোখের স্বপন
কাসেম মালার এই পিরিতি রবে গো এই ভবেতে
হায়রে জনম ও ধরিয়া!
আমার হাড় কালা করলাম রে,
আমার দেহ কালা করলাম রে
অন্তর কালা করলাম রে তোর পিরিতে পড়িয়া!