Allah Ke Rakhiya Sakkhi (আল্লাহ কে রাখিয়া সাক্ষী) Song Lyric

এই পোষ্টে কাসেম মালার প্রেম সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আল্লাহ কে রাখিয়া সাক্ষী গানটি গেয়েছেন বেবী নাজনীন এবং এম এ খালেক

🎵 গানের নাম - আল্লাহ কে রাখিয়া সাক্ষী

🎧 Song Credits:  
🎵 গান - Allah Ke Rakhiya Sakkhi
🎬 অ্যালবাম - কাসেম মালার প্রেম
🔊 শিল্পী বেবী নাজনীন / এম এ খালেক

Allah Ke Rakhiya Sakkhi Song Lyric 👇

আল্লাহকে রাখিয়া সাক্ষী বঁধু রূপে তোমায় দেখি
মালা তোমার গলায় দিলাম মালা রে 
আল্লাহকে রাখিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি
ঠাই দিও গো স্বামী তোমার চরণে! 

তুমি আমার গলার মালা বুকের ভালোবাসা
আমার লাইগা তোমার দেহ পুইড়া হইলো কালা 
কইও না কইও না কথা তুমি আমার সকল আশা
জীবন-মরণ তুমি আমার পরাণে! 

মাতা-পিতা সব ছাড়িলাম, ছাড়িলাম সিংহআসন
ভালোবাসা না পায়িলে রাখবো না এ জীবন
চলো চলো, চলো সাথী; রাজ্য ছেড়ে চলো আজই
থাকবো না আর এই রাজ্যেতে আহারে
আল্লাহকে রাখিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি
ঠাই দিও গো স্বামী তোমার চরণে! 
আল্লাহকে রাখিয়া সাক্ষী বঁধু রূপে তোমায় দেখি
মালা তোমার গলায় দিলাম মালা রে 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম