এই পোষ্টে বিদ্রোহী কন্যা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাওনা বন্ধু। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং আগুন
🎧 Song Credits:
শিল্পী - রুনা লায়লা / আগুন
Tumi Kache Te Ashiya Song Lyrics 👇
তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া
তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া
ও পাগলও করিলা বন্ধু কি কথা শুনাইয়া
ও পাগলও করিলা বন্ধু কি কথা শুনাইয়া
মন টা উঠে বারে বারে, চমকিয়া চমকিয়া
তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া...
কতো দিনে বলো কবে চার নয়নে মিলন হবে
মনের ঘরে দিয়া তালা আর কত কাল সইবো জ্বালা
কতো দিনে বলো কবে চার নয়নে মিলন হবে
মনের ঘরে দিয়া তালা আর কত কাল সইবো জ্বালা
ও এই জ্বালা যে সুখের জ্বালা যায় গো জ্বলিয়া
ও এই জ্বালা যে সুখের জ্বালা যায় গো জ্বলিয়া
দেওনা আমায় প্রেমের জ্বালা সুখ দিয়া সুখ দিয়া
তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া...
ও তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া...
পাড়িনা যে থাকতে একা দিবানিশি চায় গো দেখা
এক বালিশে রাইখা মাথা কইবো সখী মনের কথা
পাড়িনা যে থাকতে একা দিবানিশি চায় গো দেখা
এক বালিশে রাইখা মাথা কইবো সখী মনের কথা
ও কবে নিবা তোমার বাড়ি বঁধু সাজাইয়া
ও কবে নিবা তোমার বাড়ি বঁধু সাজাইয়া
আর কতো দিন রাখবো রে মন বান্ধিয়া বান্ধিয়া
ও তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া...
তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া...
ও পাগলও করিলা বন্ধু কি কথা শুনাইয়া
ও পাগলও করিলা বন্ধু কি কথা শুনাইয়া
মন টা উঠে বারে বারে, চমকিয়া চমকিয়া
তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া...
ও তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া...
ও তুমি কাছেতে আসিয়া অন্তরেতে যাও না বন্ধু
প্রেম দিয়া প্রেম দিয়া...
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️