Tumi Boro Baggoboti (তুমি বড় ভাগ্যবতী) Song Lyrics

এই পোষ্টে প্রতিনিধি সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি বড় ভাগ্যবতী। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা

🎧 Song Credits: 
অ্যালবাম - প্রতিনিধি
সুরকার সত্য সাহা 

Tumi Boro Baggoboti Song Lyrics 👇

তুমি, তুমি বড় ভাগ্যবতী
আছে আমার ঘরে আঁধার, জ্বলে তোমার ঘরে বাতি 
তুমি, তুমি বড় ভাগ্যবতী
হলো তোমার ঘরে দিবস, এলো আমার ঘরে রাতি 
তুমি, তুমি বড় ভাগ্যবতী না না, তুমি, তুমি বড় ভাগ্যবতী!

পরের বনে ফুল ফোঁটাতে হলাম এসে মালি 
ফুলের মালিক আমি তবু আচল আমার খালি
ও পরের বনে ফুল ফোঁটাতে আঁচল এসে মালি 
ফুলের মালিক আমি তবু আঁচল আমার খালি
হাসি খুশি এ জীবনে হলো তোমার সাথী
হলো তোমার ঘরে দিবস, এলো আমার ঘরে রাতি 
তুমি, তুমি বড় ভাগ্যবতী না না, তুমি, তুমি বড় ভাগ্যবতী!

স্বামীর সোহাগ নিয়ে তুমি আছো বড় সুখে  
সবই আছে ঘুম নেই তবু আমার দুটি চোখে 
স্বামীর সোহাগ নিয়ে তুমি আছো বড় সুখে  
সবই আছে ঘুম নেই তবু আমার দুটি চোখে 
দুঃখে যদি সুখ থাকে কি বা এমন ক্ষতি  
হলো তোমার ঘরে দিবস, এলো আমার ঘরে রাতি 
তুমি, তুমি বড় ভাগ্যবতী না না, তুমি, তুমি বড় ভাগ্যবতী!

ঘরের বাঁধন চিরতরে হলো তোমার মালা
মালার মাঝেও কাঁটা আছে ধরায় বুকে জ্বালা
ও ঘরের বাঁধন চিরতরে হলো তোমার মালা
মালার মাঝেও কাঁটা আছে ধরায় বুকে জ্বালা
ধরতে তবু পেরেছো যে সুখের প্রজাপতি 
আছে আমার ঘরে আঁধার, জ্বলে তোমার ঘরে বাতি 
তুমি, তুমি বড় ভাগ্যবতী
আছে আমার ঘরে আঁধার, জ্বলে তোমার ঘরে বাতি 
তুমি, তুমি বড় ভাগ্যবতী
হলো তোমার ঘরে দিবস, এলো আমার ঘরে রাতি 
তুমি, তুমি বড় ভাগ্যবতী না না, তুমি, তুমি বড় ভাগ্যবতী!


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম