Tumi Bolona Kichu Bolona (তুমি বলোনা কিছু বলোনা) Song Lyrics

বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের অন্যতম এবং একমাত্র সফল জুটি সালমান শাহ ও শাবনুর। এই জুটির পর সবচেয়ে জনপ্রিয় মনোমুগ্ধকর রোমান্টিক জুটি রিয়াজ-শাবনুর জুটি। নব্বই দশকের শেষ দিকে দর্শক হৃদয়ে ঢেউ তুলে এই অসাধারণ জুটি। এই পোষ্টে মাটির ফুল সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নামা - তুমি বলোনা কিছু বলোনা

🎧 Song Credits:
অ্যালবাম - মাটির ফুল 
সুরকার শওকত আলী ইমন

Tumi Bolona Kichu Bolona Song Lyrics 👇

তুমি বলোনা কিছু বলোনা
না না না না কোন কথা বলোনা
চেয়ে চেয়ে থাকো দু'চোখে.
[বুঝে নাও না নাও না আমি কত
ভালোবাসি তোমাকে] - ২ বার 

আমি বলবো না, কিছু বলবো না,
না না না না, কোনো কথা বলবো না,
চেয়ে চেয়ে রবো দু'চোখে
[আমি জানি জানি তুমি কত
ভালোবাসো আমাকে] - ২ বার 

(ও ও ও ও.. ও ও ও ও.. 
ও ও ও ও.. ও ও ও ও.. )

অনেক চাওয়ার পরে, তোমাকে যদি পাই
মরনের হাত থেকে, যেন আমি বেঁচে যাই
অনেক পাওয়ার পরে, তোমাকে আরো চাই
হৃদয়ের মাঝখানে,চিরদিনই দিও ঠাই
প্রাণ হয়ে আছো এ বুকে
বুঝে নাও না নাও না আমি কত
ভালোবাসি তোমাকে
আমি জানি জানি তুমি কত
ভালোবাসো আমাকে


চাঁদেরই আলো নিয়ে, নয়নে জালো দ্বীপ 
ফাগুনের রঙ নিয়ে, কপালেতে আঁকো টিপ
প্রেমের ও পরাগ মাখা তুমি যে মাটির ফুল
সৌরভে দাও ভরে, জীবনের দুটি কুল
জান হয়ে আছো এ বুকে
[আমি জানি জানি তুমি কত
ভালোবাসো আমাকে] - ২ বার 
তুমি বলোনা কিছু বলোনা
না না না না কোন কথা বলোনা
চেয়ে চেয়ে থাকো দু'চোখে.
[আমি জানি জানি তুমি কত
ভালোবাসো আমাকে] - ২ বার 
বুঝে নাও না নাও না আমি কত
ভালোবাসি তোমাকে


🔊 আমার মতামত - এই সিনেমাতে শাবনুরের লিপিং এতটাই বাস্তবসমৃদ্ধ যে, যে কোন কণ্ঠশিল্পীর গান তার সাথে মানিয়ে যায়। কি অসাধারণ গান! কি রোমান্টিকতা! বাংলা সিনেমার এই গানগুলো আর পাবো না  ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম