Tui Amar Chomchom (তুই আমার চমচম আমার জানের জান) Lyrics

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে মোস্তফা ভাই সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুই আমার চমচম আমার জানের জান

🎧 Song Credits:
অ্যালবাম - মোস্তফা ভাই

Tui Amar Chomchom Song Lyrics 👇 

তুই আমার চমচম আমার জানের জান
তোরে দেখলে বুকের ভেতর বাজে কত গান 
পড়ে না চোখের পলক, কি তোমার রুপের ঝলক
ও পড়ে না চোখের পলক, কি তোমার রুপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার একটু আচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো; বাচাতে পারবে না'কো! 
তুই আমার লাড্ডু, আমার জানের জান
তোরে দেখলে বুকের ভেতর বাজে কত গান 
তুই আমার চাঁদ, আমি চাঁদের-ই আলো 
তুমি আমার চাঁদ, আমি চাঁদের-ই আলো 
যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো 
যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো
তুই আমার চমচম আমার জানের জান
তোরে দেখলে বুকের ভেতর বাজে কত গান 

আলতা দিমু, চুড়ি দিমু, দিমু রে লাল শাড়ি 
গরুর গাড়ি দিয়া নিমু তোরে শশুরবাড়ী
আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে
তুততুরো তুততুরো তুত তুত তু সানাই বাজিয়ে 
আরে যাবো তোমায় শশুরবাড়ী নিয়ে 
আরে যাবো তোমায় শশুরবাড়ী নিয়ে
তোমার ভাঙা গাড়ীতে আমি যাবো না
কারো ঘরের ধরণী আমি হবো না 
করবো না তো কোনদিন ও বিয়ে
করবো না তো কোনদিন ও বিয়ে
কথা বলবো না বলেছি, কথা শুনবো না শুনেছি  
মনে মনে চুপি চুপি আমি তোমায় 
ভালোবেসেছি, ভালোবেসেছি 
আরে তুই আমার লাড্ডু, আমার জানের জান
তোরে দেখলে বুকের ভেতর বাজে কত গান 
তুই আমার চমচম আমার জানের জান
তোরে দেখলে বুকের ভেতর বাজে কত গান 

টাকা পয়সা, ধন দৌলত সবই হইলো নিজের
সারজীবন ঘুরমু আমি তোর-ই পিছে পিছে 
[তোমাকে চাই শুধু তোমাকেই চাই 
আর কিছু জীবনে পাই বা না পাই] - ২ বার 
বাজারে যাচাই করে দেখিনি তো দাম
সোনা কিনিলাম নাকি রুপা কিনিলাম 
ভালোবেসেছো বলে ভালোবাসিলাম 
ভালোবেসেছো বলে ভালোবাসিলাম 
তুই আমার চমচম আমার জানের জান
তোরে দেখলে বুকের ভেতর বাজে কত গান 
পড়ে না চোখের পলক, কি তোমার রুপের ঝলক
ও পড়ে না চোখের পলক, কি তোমার রুপের ঝলক
দোহাই লাগে মুখটি তোমার একটু আচলে ঢাকো
আমি জ্ঞান হারাবো, মরেই যাবো; বাচাতে পারবে না'কো! 
আরে তুই আমার লাড্ডু, আমার জানের জান
তোরে দেখলে বুকের ভেতর বাজে কত গান 


🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান সেগুলোর মাঝে একটি ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম