আমরা সিনেমার গানের নায়ক নায়িকার প্রশংসা করতে গিয়ে গানের কারিগরদের ভুলে যাই। আহমেদ ইমতিয়াজ বুলবুল একজন লিজেন্ড। তিনি অসংখ্য হ্রদয় ছোয়া গান গানের স্রষ্টা। এই পোষ্টে যে গানের লিরিক্স শেয়ার করবো সেটিও লিখেছেন ও সুর করেছেন তিনি এবং এই গানের মধ্যে দিয়ে আজীবন বেচে থাকবে সবার প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু। গানের নাম - তোমার আমার প্রেম
🎧 Song Credits:
শিল্পী - আইয়ুব বাচ্চু / কনক চাঁপা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tomar Amar Prem Song Lyrics 👇
তোমার আমার প্রেম এক জনমের নয়
তোমার আমার প্রেম এক জনমের নয়
[হাজার বছর আগেও বুঝি ছিলো পরিচয়
আমার এমন মনে হয়] - ২ বার
তোমার আমার প্রেম এক জনমের নয়
তোমার আমার প্রেম এক জনমের নয়
[ও একি মাটির গড়া যেন এই দু'জনার দেহ
বিঁধি ছাড়া পার করিতে পারবে না আর কেহ রে
পারবে না আর কেহ] - ২ বার
এই না প্রেমের নাই কোন শেষ নাই রে কোন ক্ষয়
আমার এমন মনে হয়
তোমার আমার প্রেম এক জনমের নয়
তোমার আমার প্রেম এক জনমের নয়
[হাজার বছর আগেও বুঝি ছিলো পরিচয়
আমার এমন মনে হয়] - ২ বার
[তোমার আমার প্রেম এক জনমের নয়] - ২ বার
[ও... বুকের ভিতর তুমি যেন ছোট্ট প্রাণের পাখি
এই পাখিটা উড়ে গেলে বন্ধ হবে আঁখি রে
বন্ধ হবে আঁখি!] - ২ বার
এক সুতাতে এই দুটি প্রাণ বাঁধা যেন রয়
আমার এমন মনে হয়
[তোমার আমার প্রেম এক জনমের নয়] - ২ বার
[হাজার বছর আগেও বুঝি ছিলো পরিচয়
আমার এমন মনে হয়] - ২ বার
তোমার আমার প্রেম এক জনমের নয়
🔊 আমার মতামত - এককথায় অসাধারণ। যেমন তাদের অভিনয় জুটি তেমনি গানটার গীতিকার ও কন্ঠশিল্পীরাও গানটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এখনকার ডিজে গানের সাথে আগের গানগুলো তুলনায়ই হয়না। আগের গান গুলো কখনো পুরনো হবে না ❤️