বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে আমি তোমারি সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তোমাকে চিনি না নাম ও জানি না
🎧 Song Credits:
শিল্পী - খালিদ হাসান মিলু / কনক চাঁপা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tomake Chini Na Song Lyrics 👇
তোমাকে চিনি না নাম ও জানি না,
তবু কেন মনে হয় কত চেনা জানা
তোমাকে চিনি না নাম ও জানি না,
তবু কেন মনে হয় কত চেনা জানা
যুগ যুগ ধরে, এই অন্তরে
তুমি যেন ছিলে, আজও তুমি আছো
কত যে আপন তুমি, এ জীবনে আমার
মন থেকে প্রাণে, যেন মিশে গেছো
[তোমাকে চিনি না নাম ও জানি না,
তবু কেন মনে হয় কত চেনা জানা] - ২ বার
তুমি শুধু তুমি, আমারি জন্য!
তুমি ছাড়া এ জীবন, হবে না তো পূর্ণ
তোমাকে হারালে, হারাবো যে বিশ্বাস
থেমে যাবে নিঃশ্বাস, হবে সব শুন্য
[তোমাকে চিনি না নাম ও জানি না,
তবু কেন মনে হয় কত চেনা জানা] - ২ বার
🔊 আমার মতামত - কি অসাধারণ গান! কি রোমান্টিকতা! নেই তেমন অশ্লীলতা। এই গানের ভালো লাগার শেষ কোথায়? বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️