বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে তুমি বড় ভাগ্যবতী সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তোমাকে ভালোবেসে যে ভুল করেছি আমি
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন / এন্ড্রু কিশোর
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Tomake Bhalobeshe Je Vul krochi Song Lyrics 👇
তোমাকে ভালোবেসে যে ভুল করেছি আমি
সে ভুলের মাশুল তো আমাকেই দিতেই হবে
[তোমাকে ভালোবেসে যে ভুল করেছি আমি
সে ভুলের মাশুল তো আমাকেই দিতেই হবে] - ২ বার
সে ভুলের মাশুল তো আমাকেই দিতেই হবে
[আমার কোনো ঠিকানা নেই; নেই কোনো ঘর
নেই তো আপন কেউ, নেই কেহ পর] - ২ বার
এই তো আমার ই ভাগ্য লিখন
চোখের জলে মেনে নিতে হবে
তোমাকে ভালোবেসে যে ভুল করেছি আমি
[সে ভুলের মাশুল তো আমাকেই দিতেই হবে] - ২ বার
[আমি দেখবো না আর এই পৃথিবীর মুখ
পারিনি তোমায় দিতে এ জীবনে সুখ] - ২ বার
বলতে পারিনি তুমি কত যে আপন
আমি ও অসহায় জেনে নিতেই হবে
[তোমাকে ভালোবেসে যে ভুল করেছি আমি
সে ভুলের মাশুল তো আমাকেই দিতেই হবে] - ২ বার
সে ভুলের মাশুল তো আমাকেই দিতেই হবে
🔊 আমার মতামত - কি অসাধারণ গান! কি রোমান্টিকতা! নেই তেমন অশ্লীলতা। এই গানের ভালো লাগার শেষ কোথায়? বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️