Tel Gele Furaiya (তেল গেলে ফুরাইয়া) Song Lyrics

তেল গেলে ফুরাইয়া গানটার অর্থ , সুর এবং কন্ঠ সবকিছু মিলে গানটা অনেক সুন্দর। খল অভিনয় করেও যে মানুষের মন জয় করা যায়, তার বড় প্রমান হুমায়ুন ফরিদিকে। এই মানুষটাকে ছোটবেলয় তার অভিনয় দেখে আমি গালি দিতাম। এখন বুঝি সে কিংবদন্তি ভিলেন। এই পোষ্টে তারই অভিনয় করা একটি গানের লিরিক্স শেয়ার করবো 

🎧 Song Credits:
অ্যালবাম - ত্যাগ (১৯৯২)
সুরকার আলম খান

Tel Gele Furaiya Song Lyrics 👇

[তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া] -২ বার 
(তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া,
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া)

ও হো হো হো... হো হো...
ও হো হো হো... হো হো...
[কেহ আগে কেহ পরে, যেতে যে হবে
জমি জমা বাড়ি গাড়ি  সাথে না যাবে] - ২ বার 
আমি অধম কি করিব? সময় হলে চলে যাবো! 
মাটির দেহ মাটির মাঝে, যাবে মিশিয়া-
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া?
(তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া,
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া)

ও হো হো হো... হো হো...
ও হো হো হো... হো হো... 
[রঙ্গ রসে থাকি মেতে দুনিয়া মাঝে
বহুরূপী সাজি আমি কতনা সাজে] - ২ বার 
পরপারে কি বলিব? ভবের কামায় কি দেখাবো! 
নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া-
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া? 
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া? 

(তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া,
তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া) 


🔊 আমার মতামত - বাংলার ইতিহাসে কিছু গান যেমন অমর হয়ে থাকে কিছু অভিনেতা বাংলা মাটিতে অমর হয়ে থাকবে যেমন সালমান শাহ্, জসিম, মান্না, হুমায়ূন ফরিদী, রাজ্জাক, আনোয়ার হোসেন, জাফর ইকবাল, দিলদার হোসেন তারা সারা জীবন আমাদের মাঝে থাকবে তবে আমার আপসোস এই জন্যে যে, নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া আসলে এই গানের লাইনের মত হুমায়ূন ফরীদি তাঁর অভিনয় প্রতিভা নকল হাটে বেচে গেলেন, যেই হাট উনার মত আসল সোনার দাম দিতে পারে নাই। বাংলা ভাষাবাসী মানুষ চিরকাল মনে রাখবে হুমায়ুন ফরিদী স্যারকে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম