Prem Diwani Prem (প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে) Song Lyrics

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে অবুঝ দুটি মন সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে

🎧 Song Credits:
অ্যালবাম - অবুঝ দুটি মন 

Prem Diwani Prem Song Lyrics 👇 

ও জানে ঈশ্বর, জানে আল্লাহ, জানে ভগবান 
এ কোন গল্প নয় রে আসল প্রেমের নাম 
প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে, প্রেম দিওয়ানি! 
একই সাথে জীবন ওদের একই সাথে মরণ 
একই সাথে জীবন ওদের একই সাথে মরণ 
এ কোন গল্প নয় রে আসল প্রেমের নাম 
(প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে, প্রেম দিওয়ানি!)

মজনু মজনু করে লাইলি পাগল হয়েছিলো
প্রেমের জন্যে দুটি ইনসান জীবন দিয়েছিলো 
ফরহাদ প্রেমে শিরীন ছিলো প্রেম দিওয়ানি 
প্রেমিক প্রেমে জুলেখা প্রেম দিওয়ানি   
এ যে কোন গল্প নয় রে আসল প্রেম কাহিনি 
প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে, প্রেম দিওয়ানি! 
(প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে, প্রেম দিওয়ানি!)

বারোটি বছর বড়ছি বাইলো পাগল চণ্ডীদাস 
রজকিনীরে দিয়া ছিলো তাহার শেষ নিশ্বাস! 
কৃষ্ণ প্রেমে রাঁধা ছিলো প্রেম দিওয়ানি
রাম প্রেমে সীতা ছিলো প্রেম দিওয়ানি 
এ যে কোন গল্প নয় রে আসল প্রেম কাহিনি 
প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে, প্রেম দিওয়ানি! 
(প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে, প্রেম দিওয়ানি!)   
একই সাথে জীবন ওদের একই সাথে মরণ 
একই সাথে জীবন ওদের একই সাথে মরণ 
এ কোন গল্প নয় রে আসল প্রেমের নাম 
(প্রেম দিওয়ানি প্রেম দিওয়ানারে, প্রেম দিওয়ানি!)

🔊 আমার মতামত - আহমেদ ইমতিয়াজ বুলবুলের অতুলনীয় কথায়, চমৎকার সুর দিয়েছে দুই কিংবদন্তি। আর অভিনয় কি বলবো সব কিছুই অসাধারণ।  শত শত বছর পার হয়ে যাবে। এসব গান ও সুর কনোদিন পুরনো হবে না ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম