Ore Amar Praner Bulbul (ওরে আমার প্রাণের বুলবুল) Song Lyrics

এই পোষ্টে ঝিনুক মালা  সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ওরে আমার প্রাণের বুলবুল। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন

🎧 Song Credits: 
অ্যালবাম - ঝিনুক মালা 
সুরকার - আনোয়ার জাহান নান্টু

Ore Amar Praner Bulbul Song Lyrics 👇

ওরে আমার প্রাণের বুলবুল তোমার ছাড়ি কেমনে
বিদায় দিতে আমার মনে জ্বলে আগুন জ্বলে রে
বুকে আগুন জ্বলে! 
শোন আমার প্রাণের ময়না যাইবার বেলা কাইন্দো না
চোখের পানি দেখলে ওগো আমার যাওয়া হইবো না
তুমি আর কাইন্দো না! 

চাতকিনী হইয়া আমি থাকমু পথ চাইয়া 
তোমার ভালোবাসা লইয়া
ভালোবাসার খাজনা দিমু, বৈদেশ থাইকা আইসা
আমি বাসর ঘরে বইসা
আমি তোমার সুখের লাইগা পাষানে বুক বান্ধিয়া 
রইমো আকুল হইয়া
শোন আমার প্রাণের ময়না যাইবার বেলা কাইন্দো না
চোখের পানি দেখলে ওগো আমার যাওয়া হইবো না
তুমি আর কাইন্দো না! 

তোমার ছাড়তে চোখের পানি যায়রে ঝরিয়া
হায়রে কেমনে রাখি ধইরা
লইয়া গেলাম চোখের পানি রুমালে ভিজাইয়া
আমি দেখমু বৈদেশ যাইয়া
এত ভালোবাসে যেজন তারে লাইগা সুখের স্বপন
দেখমু সারাজীবন
শোন আমার প্রাণের ময়না যাইবার বেলা কাইন্দো না
চোখের পানি দেখলে ওগো আমার যাওয়া হইবো না
তুমি আর কাইন্দো না! 

ওরে আমার প্রাণের বুলবুল তোমার ছাড়ি কেমনে
বিদায় দিতে আমার মনে জ্বলে আগুন জ্বলে রে
বুকে আগুন জ্বলে! 

🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম