Ontore Ashia Bondhu (অন্তরে আসিয়া বন্ধু অন্তর) Song Lyrics

এই পোষ্টে শেষ প্রতীক্ষা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - অন্তরে আসিয়া বন্ধু অন্তর। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন

🎧 Song Credits: 
অ্যালবাম - শেষ প্রতীক্ষা
সুরকার আলম খান

Ontore Ashia Bondhu Song Lyrics 👇

[অন্তরে আসিয়া বন্ধু অন্তর হইয়াছো
নজরের ও তীর দিয়া ঘায়েল কইরাছো 
লাগিলো লাগিলো বন্ধু প্রেমের নেশারে 
আমি চাই চাই তোমারে, চাই চাই তোমারে
ও বন্ধু চাই চাই তোমারে, চাই চাই তোমারে] - ২ বার 

[ভালোবাসো আমায় যদি বলো গো একবার 
ধন্য হয়ে যাবে গো জন্ম আমার] - ২ বার  
ভাসিবো ভাসিবো বন্ধু সুখের সাগরে
আমি চাই চাই তোমারে, চাই চাই তোমারে
ও বন্ধু চাই চাই তোমারে, চাই চাই তোমারে
অন্তরে আসিয়া বন্ধু অন্তর হইয়াছো
নজরের ও তীর দিয়া ঘায়েল কইরাছো 
লাগিলো লাগিলো বন্ধু প্রেমের নেশারে 
আমি চাই চাই তোমারে, চাই চাই তোমারে
ও বন্ধু চাই চাই তোমারে, চাই চাই তোমারে

[নিজের হাতে পরাও যদি গলাতে মালা
মাথায় তুলে নেবো গো কলঙ্কের ও ডালা] - ২ বার 
মরিবো মরিবো বন্ধু তোমার প্রেমেরে! 
আমি চাই চাই তোমারে, চাই চাই তোমারে
ও বন্ধু চাই চাই তোমারে, চাই চাই তোমারে
অন্তরে আসিয়া বন্ধু অন্তর হইয়াছো
নজরের ও তীর দিয়া ঘায়েল কইরাছো 
লাগিলো লাগিলো বন্ধু প্রেমের নেশারে 
আমি চাই চাই তোমারে, চাই চাই তোমারে
ও বন্ধু চাই চাই তোমারে, চাই চাই তোমারে


🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম