এই পোষ্টে লাভ ইন থাইল্যান্ড সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ঐ ল যাইগা চল বল কই যাবি বল। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর, আগুন এবং কনক চাঁপা
🎧 Song Credits:
শিল্পী - কনক চাঁপা / এন্ড্রু কিশোর
Oi Lo Jaiga Chol Song Lyrics 👇
[ঐ ল যাইগা চল, বল কই যাবি বল
আয়, আইলাম! আরো কাছে আয়
বল আমায় নিবি তুই কোথায়
আরে সাগরে, নদীতে, পাহাড়ে, বনেতে
যেখানে মনটা চায়] - ২ বার
ঐ ল যাইগা চল, বল কই যাবি বল...
রকেট কইরা উড়াল দিয়া যামু চান্দের দেশে
সেথায় গিয়ে পিরিত করুম লাইলির মজনুর বেশে
দিনে রাইতে চলে সেথা নীল চান্দের আলো
সেই আলোতে বুকে নিয়া বাসবো তোরে ভালো
কি খামু খুধা যদি পায়, কি খাওন চান্দে আছে হায়
ওরে আঙুর, আপেল, কমলা, বেদানা পরীরা যা যা খায়
ঐ ল যাইগা চল, বল কই যাবি বল...
ইস্টিমারে ঢেউ ভাঙ্গিয়া দিমু সাগর পাড়ি
নাম না দ্বীপে আমরা গড়বো বসতবাড়ী
সকাল সন্ধা পিরিত করুম আমরা খোলামেলা
আনন্দ আর ফুর্তি কইরা কেটে যাবে বেলা
কি কাপড় পড়বো আমরা গায়?
এই কাপড় যদি ছিড়ে যায়!
ওরে গাছের পাতাতে জড়াবি অঙ্গ চিন্তা তোর কোথায়?
এই ল যাইগা চল, বল কই যাবি বল
আয়, আইলাম! আরো কাছে আয়
বল আমায় নিবি তুই কোথায়
ওরে সাগরে, নদীতে, পাহাড়ে, বনেতে
যেখানে মনটা চায়
ঐ ল যাইগা চল, বল কই যাবি বল.. .
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️