Manus Bacher Jonne (মানুষ বাঁচার জন্য) Song Lyrics

২০০৫ সালে রিলিজ হওয়া সিনেমা বাধা একটি বাংলাদেশী প্রণয়ধর্মী সিনেমা। ২০০৪ সালে রিলিজ পাওয়া তেলুগু সিনেমা আর্য এর পুনঃনির্মাণ। শাকিব-পূর্ণিমার যত গান আছে সেইসব গানের মধ্যে সেরা একটি গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - মানুষ বাঁচার জন্য এবং এই জনপ্রিয় গানটি লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল 

🎧 Song Credits:

Manus Bacher Jonne Song Lyrics 👇

[মানুষ বাঁচার জন্যে মরন কালে, বন্ধু যেমন করে রে
মানুষ বাঁচার জন্যে মরন কালে, বন্ধু যেমন করে রে
তুইনা কাছে থাকলে পরাণ, বন্ধু তেমন করে রে
তুইনা কাছে থাকলে পরাণ, বন্ধু তেমন করে রে] - ২ বার 

[আমি একটি জনম বিশ্বাস করি হাজার জনম নয়
এক জনমের ভালোবাসায় হাজার জনম রয়] - ২ বার 
[বন্ধু আষাঢ় শ্রাবণ দুটি মাসে, বৃষ্টি যেমন ঝরে রে] - ২ বার 
তুই বিহনে নয়ন দুটি, জলে তেমন ভরে রে
তুই বিহনে নয়ন দুটি, জলে তেমন ভরে রে

[বন্ধু শয়নে স্বপনে তোরে আমার পাশে চাই
তুই ছাড়া এ দুনিয়াতে আমার কেউ নাই] - ২ বার 
[বন্ধু চাঁদনী রাতে চাঁদটা থেকে
জোঁছনা যেমন ঝরে রে] - ২ বার 
[তোরই ছোঁয়ায় হৃদয় আমার
আলোয় তেমন ভরে রে] - ২ বার 
[মানুষ বাঁচার জন্যে মরন কালে, বন্ধু যেমন করে রে
মানুষ বাঁচার জন্যে মরন কালে, বন্ধু যেমন করে রে
তুইনা কাছে থাকলে পরাণ, বন্ধু তেমন করে রে
তুইনা কাছে থাকলে পরাণ, বন্ধু তেমন করে রে] - ৪ বার 


🔊 আমার মতামত - কি অসাধারণ গান! কি রোমান্টিকতা! নেই তেমন অশ্লীলতা। এই গানের ভালো লাগার শেষ কোথায়? এখনও ছাড়লে শরীরে ফিলিংস চলে আসে। বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম