এই পোষ্টে চাঁদনী রাতে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কথা যদি শুরু করি শেষতো হবে না। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন
Kotha Jodi Suru Kori Song Lyrics 👇
[কথা যদি শুরু করি শেষ তো হবে না
আগুন যদি জ্বালি নেভানো যাবে না
সেই ভালো দু'জনায় হয়ে যাই এবার অচেনা] - ২ বার
[খুজে খুজে অবশেষে খুজে পেলাম তারে
এখন দেখি সে তো আজ ভুলে গেছে আমারে] - ২ বার
প্রেম রেখেছে প্রেমের মান কে হলো আজ বেইমান
বেইমান... বেইমান...বেইমান... বেইমান...
আমি কি ছিলাম ওগো তোমার কাছে শুধু খেলনা
কথা যদি শুরু করি শেষ তো হবে না
আগুন যদি জ্বালি নেভানো যাবে না
সেই ভালো দু'জনায় হয়ে যাই এবার অচেনা
[ভালোবাসার যত জ্বালা বুকে বেঁধে নিলাম
বিনিময়ে যত সুখ তোমায় দিয়ে গেলাম] - ২ বার
প্রেম রেখেছে প্রেমের মান কে হলো আজ বেইমান
বেইমান... বেইমান...বেইমান... বেইমান...
সবই নিয়ে নাও শুধু সৃতি গুলো কেড়ে নিও না
কথা যদি শুরু করি শেষ তো হবে না
আগুন যদি জ্বালি নেভানো যাবে না
সেই ভালো দু'জনায় হয়ে যাই এবার অচেনা
🔊 আমার মতামত - শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️