Keno Dako Bashite (কেনো ডাকো বাঁশীতে আমায়) Song Lyrics

এই পোষ্টে বিষের বাঁশী সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কেনো ডাকো বাঁশীতে আমায় । গানটি গেয়েছেন রুনা লায়লা এবং রফিকুল আলম

🎧 Song Credits:
অ্যালবাম - বিষের বাঁশী 

Keno Dako Bashite Song Lyrics 👇

কেনো ডাকো বাঁশীতে আমায়
বাঁশী কি আর নাম জানে না 
ও বাঁশী কি আর নাম জানে না 
ঘরে রইতে নাহি বলো কি যে করি
এই জ্বালা কি আর সইতে পারি
সাথী রে ও সাথী, সাথী রে ও সাথী

আমার বাঁশী তোমার সুরে সুরে বাজে 
তুমি বীনা কিছু ভালো লাগে না যে 
আমার বাঁশী তোমার সুরে সুরে বাজে 
তুমি বীনা কিছু ভালো লাগে না যে 
জানি না তো আমার কি যেন হয়েছে 
চারিদিকে কত পাহাড়া রয়েছে
তবুও তো মন মানে না ও বন্ধু 
বাঁশী কি আর নাম জানে না 
ও বাঁশী কি আর নাম জানে না 
ঘরে রইতে নাহি বলো কি যে করি
এই জ্বালা কি আর সইতে পারি
সাথী রে ও সাথী, সাথী রে ও সাথী

লোকের বাঁধা কি গো ভালোবাসা বোঝে
দুচোখ শুধু তোমায় বারে বারে খোজে
ও লোকের বাঁধা কি গো ভালোবাসা বোঝে
দুচোখ শুধু তোমায় বারে বারে খোজে
আমায় ঢেকেছো তোমার প্রেমেরি চাদরে
তোমার মত ওগো সোহাগী আদরে
বুকের মাঝে কেউ তো টানে না ও বন্ধু 
বাঁশী কি আর নাম জানে না 
ও বাঁশী কি আর নাম জানে না 
ঘরে রইতে নাহি বলো কি যে করি
এই জ্বালা কি আর সইতে পারি
সাথী রে ও সাথী, সাথী রে ও সাথী

কেনো ডাকো বাঁশীতে আমায়
বাঁশী কি আর নাম জানে না 
ও বাঁশী কি আর নাম জানে না
কেনো ডাকো বাঁশীতে আমায়
বাঁশী কি আর নাম জানে না 
ও বাঁশী কি আর নাম জানে না


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম