বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের অন্যতম এবং একমাত্র সফল জুটি রিয়াজ-শাবনুর। নব্বই দশকের শেষ দিকে দর্শক হৃদয়ে ঢেউ তুলে এই অসাধারণ জুটি। এই পোষ্টে কারিশমা সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নাম - কে তুমি জানিনা যেনো চেনা চেনা
🎧 Song Credits:
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ke Tumi Janina Song Lyrics 👇
[কে তুমি জানিনা, যেনো চেনা চেনা
কে তুমি জানিনা, যেনো চেনা চেনা
বারে বারে কেনো মনে হয়?
শত জনমের পরিচয়!] - ২ বার
কেনো মন উদাশি, শুনেছি কোন বাঁশি
নিজেরি অজান্তে আমি ছুটে আসি।
তোমার ঐ দু'ঠোঁটে যখনি ফুল ফুটে
নিজেরি অজান্তে বাঁশি বেজে উঠে
ভুলিয়ে দিয়েছো তুমি, যত লাজ ভয়
বারে বারে কেনো মনে হয়?
শত জনমের পরিচয়!
বুকেরি ভিতরে, আমার এই অন্তরে
মনে হয় একান্তে তোমায় রাখি ধরে
যতই ধুরে থাকো, ততই কাছে ডাকো
মনে হয় একান্তে আপন করে রাখো
তোমাকে না দেখে যেনো কাটেনা সময়
বারে বারে কেনো মনে হয়?
শত জনমের পরিচয়!
[কে তুমি জানিনা, যেনো চেনা চেনা
কে তুমি জানিনা, যেনো চেনা চেনা
বারে বারে কেনো মনে হয়?
শত জনমের পরিচয়!] - ২ বার
🔊 আমার মতামত - আশ্চর্য অভিনয়! কি গ্ল্যামার! কি অসাধারন বডি ল্যাঙ্গুয়েজ! কি অসম্ভব সুন্দর নাচ! অভিনয় প্রতিভা ও ভালো লাগার ফুল প্যাকেজের নাম শাবনুর ❤️