বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশির ভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে লেডি রংবাজ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - জ্বলেরে জ্বলে জ্বলে
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / ডলি সায়ন্তনী
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Jolere Jole Jole Song Lyrics 👇
জ্বলেরে জ্বলে জ্বলে আগুন জ্বলে
প্রেমের-ই আগুন আমার বুকের তলে
(আ হাহ, আহ, আ হাহ)
জ্বলেরে জ্বলে জ্বলে আগুন জ্বলে
প্রেমের-ই আগুন আমার বুকের তলে
(আ হাহ, আহ, আ হাহ)
অঙ্গে লাগে শিহরণ আমার হবে যে মরন
বুঝেছি নয়া প্রেমে এমন-ই ধরন
বুঝেছি নয়া প্রেমে এমন-ই ধরন
আমার লাগে মনে সুখ দেখে সজনীর ও মুখ
লজ্জা রাঙা উথাল-পাথাল করে বুক
লজ্জা রাঙা উথাল-পাথাল করে বুক
জ্বলেরে জ্বলে জ্বলে আগুন জ্বলে
প্রেমের-ই আগুন আমার বুকের তলে
(আ হাহ, আ হাহ, আ হাহ)
জ্বলেরে জ্বলে জ্বলে আগুন জ্বলে
প্রেমের-ই আগুন আমার বুকের তলে
(আ হাহ, আ হাহ, আ হাহ)
আমার কি যে হবে হায়, তুমি বলো না উপায়
লাজের ই দরজা'টা খুলে খুলে যায়
লাজের ই দরজা'টা খুলে খুলে যায়
আমার প্রাণ যায় যাক দরজা'টা খোলা থাক
প্রেমের-ই মধু নেবো ভেঙে মধু চাক
প্রেমের-ই মধু নেবো ভেঙে মধু চাক
জ্বলেরে জ্বলে জ্বলে আগুন জ্বলে
প্রেমের-ই আগুন আমার বুকের তলে
(আ হাহ, আ হাহ, আ হাহ)
জ্বলেরে জ্বলে জ্বলে আগুন জ্বলে
প্রেমের-ই আগুন আমার বুকের তলে
(আ হাহ, আ হাহ, আ হাহ)
🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️