এই পোষ্টে ঘাতক সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - যদি মানুষের মতো মানুষ হতে চাও। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর
Tumi Shorot Babur Nou Song Lyrics 👇
[যদি মানুষের মতো মানুষ হতে চাও
ভালোবাসো মানুষকে] - ২ বার
আরো ভালোবাসো এই দেশ, এই মাটিকে
যদি মানুষের মতো মানুষ হতে চাও
ভালোবাসো মানুষকে!
(মানুষ হতে চাই আমরা সবাই,
মানুষ হতে চাই আমরা সবাই)
এসো তবে সত্যের পথে,
চলো তুমি ন্যায়ের পথে
ওই বঞ্চিত মানুষের মুক্তির পথে
এসো বীরের মত গড়ি দেশকে
এসো তবে সত্যের পথে,
চলো তুমি ন্যায়ের পথে
ওই বঞ্চিত মানুষের মুক্তির পথে
এসো বীরের মত গড়ি তুলি এই দেশকে
[যদি মানুষের মতো মানুষ হতে চাও
ভালোবাসো মানুষকে] - ২ বার
বেঁচে থাকা আর জীবন এক কথা না
জীবন পেতে চাই আমরা সবাই
শোন তবে আজকের শিশু
তোমরা যে স্বপ্নের যীশু
তাই চিহ্নিত করে দিবে ঘাতক পশু
সাঁজা দেবেই দেবে ওই শত্রুকে
শোন তবে আজকের শিশু
তোমরা যে স্বপ্নের যীশু
তাই চিহ্নিত করে দিবে ঘাতক পশু
সাঁজা দেবেই দেবে ওই শত্রুকে
যদি মানুষের মতো মানুষ হতে চাও
ভালোবাসো মানুষকে
আরো ভালোবাসো এই দেশ, এই মাটিকে
[যদি মানুষের মতো মানুষ হতে চাও
ভালোবাসো মানুষকে] - ২ বার
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️