Ekbar Jodi Jantam Ami (একবার যদি জানতাম আমি) Song Lyrics

এই পোষ্টে একটি সংসারের গল্প সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - একবার যদি জানতাম আমি অন্তর কোথায় থাকে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর

🎧 Song Credits:
অ্যালবাম - একটি সংসারের গল্প
সুরকার আলম খান

Ekbar Jodi Jantam Ami Song Lyrics 👇

[একবার যদি জানতাম আমি অন্তর কোথায় থাকে
সারাজীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে
সারাজীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে] - ২ বার 

দ্বীপের মত নিজে জ্বলি পরকে আলো দিলে
এত বড় অন্তর তুমি বলো কোথায় পেলে
চাঁদের আলো চাঁদের নয়গো সুর্য থেকে পাওয়া 
আমার মাঝে যত আলো সবই তোমার দেয়া
হুম হুম হুম হুম... 
একবার যদি জানতাম আমি অন্তর কোথায় থাকে
সারাজীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে
সারাজীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে

চোখের দুটি জানলা দিয়ে মনের ঘরে ঢুকে
দখল নিলা ভেতর বাহির তুমি হাসি মুখে 
যেদিন থেকে বসত করো তুমি আমার বুকে 
নতুন একটা ভুবন পেলাম আমি সেদিন থেকে  
হুম হুম হুম হুম... 
[একবার যদি জানতাম আমি অন্তর কোথায় থাকে
সারাজীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে
ও সারাজীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে] - ২ বার 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম