Ei Hridoyer Shada Kagoje (এই হৃদয়ের সাদা কাগজে) Lyrics

এরশাদ শিকদারের জীবনী অবলম্বনে বানানো হয়েছিলো কুখ্যাত খুনী সিনেমা টি যদিও পরিচালক তা স্বীকার করেননি মনতাজুর রহমান আকবর। শোনা যায় - সে সময়ে এই সিনেমা টির বাজেট ছিলো ৯০ লক্ষ এবং আয় হয় ৩ কোটির ও বেশি টাকা। আশ্চর্য ব্যাপার এই যে, মিরপুর গাবতলি থেকে এই সিনেমার প্রিন্ট ছিনতায় হয়ে যায়, পরে নতুন করে প্রিন্ট করে দিতে হয়। এই পোষ্টে এই সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নামা - এই হৃদয়ের সাদা কাগজে

🎧 Song Credits: 
অ্যালবাম - কুখ্যাত খুনী
গীতিকার কবির বকুল
সুরকার শওকত আলী ইমন

Bodhu Beshe Konna Jokhon Song Lyrics 👇

[এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার, আমি তোমার
তুমি আমার, আমি তোমার] - ২ বার 

[অন্ধ করে দেখি তোমায়
বন্ধ করে দু'নয়ন
স্বর্গ থেকে আসো তুমি
স্বপ্নে আমার সারক্ষন] - ২ বার 
প্রিয় নাম ধরে থেকো অবসরে
আসবো ছুটে বারে বার
আমি তোমার.....
এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার, আমি তোমার
তুমি আমার, আমি তোমার

[এক জীবনে কেনো আমি
পেলাম শুধু যে তোমায়
মন তোমাকে আরো যেন
অনেক জীবন পেতে চায়] - ২ বার 
প্রেমেরি ভুবনে, জীবনে মরনে
থাকবো দু'জন, দু'জনার
আমি তোমার.....
এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার, আমি তোমার
তুমি আমার, আমি তোমার


🔊 আমার মতামত - সে সময়ে অনুরোধের আসর গানের ডালী রেডিওতে সিনেমার গান শোনা যেত তখন এই গানটা খুব ভাল লাগতো। বাংলাদেশের একমাত্র নায়িকা মৌসুমী যিনি ক্যারিয়ারের ২৮ বছরের ২৫ বছর ধরেই বিবাহিত। তবে বিবাহর কারনে তার ক্যারিয়ারের কোন প্রভাবই পরে নাই ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম