বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসের অন্যতম এবং একমাত্র সফল জুটি সালমান শাহ ও শাবনুর। এই জুটির পর সবচেয়ে জনপ্রিয় মনোমুগ্ধকর রোমান্টিক জুটি রিয়াজ-শাবনুর জুটি। নব্বই দশকের শেষ দিকে দর্শক হৃদয়ে ঢেউ তুলে এই অসাধারণ জুটি। এই পোষ্টে মাটির ফুল সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নামা - এই বুকেতে কষ্ট আছে
🎧 Song Credits:
শিল্পী - বিপ্লব
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ei Bukete Kosto Ache Song Lyrics 👇
হে হে হে হে... মাটি!
এই বুকেতে কষ্ট আছে জ্বালা
আছে শুধু জ্বালা-জ্বালা-জ্বালা
ও আমার গল্প শুধু আমি জানি
যায় না তো বলা-বলা-বলা
যেনো চৈতি রোদে পোড়ে জীবন আমাার
আসে না সুখের বৃষ্টি...
মাটি এই মাটি, মাটি এই মাটি!
জন্ম নিয়ে, পৃথিবীতে
ঠোকর খেলাম সারা বেলা
ও আদর সোহাগ পেলাম না তো
পেলাম শুধু অবহেলা
হায় জন্ম নিয়ে পৃথিবীতে
ঠোকর খেলাম সারা বেলা
ও আদর সোহাগ পেলাম না তো
পেলাম শুধু অবহেলা
এই অবুঝ মনেতে নেই সবুজ আশা
স্বপ্নবিহীন দৃষ্টি...
মাটি এই মাটি, মাটি এই মাটি!
এতো মানুষ চারিদিকে
আমি যেন কারো কেউ না
আলোর মাঝে কুয়াশা আমি
হাসির মাঝে কান্না
ও এতো মানুষ চারিদিকে
আমি যেন কারো কেউ না
আলোর মাঝে কুয়াশা আমি
হাসির মাঝে কান্না
যেনো আঁধার ঘেরা পথে ঠিকানা খুজি
করি যে অনা সৃষ্টি...
এই মাটি এই মাটি, মাটি এই মাটি!
এই বুকেতে কষ্ট আছে জ্বালা
আছে শুধু জ্বালা-জ্বালা-জ্বালা
ও আমার গল্প শুধু আমি জানি
যায় না তো বলা-বলা-বলা
যেনো চৈতি রোদে পোড়ে জীবন আমাার
আসে না সুখের বৃষ্টি...
এই মাটি এই মাটি, মাটি এই মাটি!
মাটি, মাটি মাটি, এই মাটি
এই মাটি এই মাটি, মাটি এই মাটি!
🔊 আমার মতামত - এই গানটাসহ সম্পূর্ন সিনেমাতে রিয়াজ ছিল অনবদ্য। সেই লেভেলের অভিনয় এক কথায় অদ্বিতীয়। সবাইকে ছাড়িয়ে গেছে ❤️