সিনেমার নাম নরম গরম। আজকের এই পোষ্টে রুনা লায়লার কন্ঠে একটি অসাধারণ গানের লিরিক্স শেয়ার করবো এবং প্রয়াত সুরকার সুবল দাসের অনবদ্য সৃষ্টি এই গানগুলোই তাকে বাঁচিয়ে রাখবে। বলা হয়ে থাকে অঞ্জু ঘোষের শ্রেষ্ঠ গানগুলোতে অভিনয় করার মধ্যে এটাও একটা শ্রেষ্ঠ গান। গানের নাম - এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
🎧 Song Credits:
শিল্পী - রুনা লায়লা
লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Ei Brishti Bheja Raate Song Lyrics 👇
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে
আমায় তুমি, ফেলে যেও না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না
কতদিন পরে কাছে এলে
তবু এখনি কেনো যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াশা
ভেঙে দিও না আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো
একটু করো করুণা
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না
জীবনের আকাঁবাকাঁ পথে
ওগো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
তুমি ছাড়া এ জীবনে
আর তো কিছুই চাইবো না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে
আমায় তুমি, ফেলে যেও না
এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না
🔊 আমার মতামত - ছোটবেলায় রেডিওতে এই গান কতোবার শুনেছি তার ইয়ত্তা নেই। কি অসাধারণ গায়কী। কিছু বলার নেই শুধু প্রচুর ভালোবাসা রইলো ❤️