বাংলার ব্ল্যাক ডায়মন্ড একজনই তিনি হচ্ছেন প্রিয় বেবী নাজনীন ম্যাম। এই পোষ্টে তাঁর গাওয়া জনপ্রিয় একটি গানের লিরিক্স শেয়ার করবো যার নামা - দু চোখে ঘুম আসে না
🎧 Song Credits:
অ্যালবাম - দু’ চোখে ঘুম আসে না
গীতিকার - দেলোয়ার আরজুদা শরফ
সুরকার - মান্নান মোহাম্মদ
শিল্পী - বেবী নাজনীন
লেবেল - Sangeeta
Du Chokhe Ghum Ashe Na Song Lyrics 👇
[দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে!] - ২ বার
কেন জানি মনে হয় ভালোবেসে এ হৃদয়
জো'ছনা ছড়ালো বুঝি আমার ঘরে
দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে!
[জানালার গ্রীল ধরে চেয়ে থাকি আঁধারে
কখন তুমি এসে দাঁড়াবে দুয়ারে] - ২ বার
তোমাকে কাছে পেয়ে দেখবো এ মন ভরে
মেলবো দু’জনে অভিসারে!
দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে
[নীলিমার নীল শুধু মিশে আছে সাগরে
তোমার প্রেমের ছায়া এ মনের গভীরে] - ২ বার
আমার সুখের নীড়ে স্বপ্ন তোমায় ঘিরে
রাখবো জীবনে আমার করে!
দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে
দু’চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে
তোমাকে দেখার পরে
আ..আ..আ..আ..আ..আ..
🔊 আমার মতামত - আমি বুঝি এবং মানি অসাধারন সৃজনশীল সৃষ্টি বলতে এই ধরনের গানগুলিকে বুঝায়, যে গানগুলি হাজার বার শুলেও একটুও আবেদন কমবেনা, যুগ যুগ ধরে মানুষের মনকে তৃপ্তি দিয়ে যাবে ❤️