বাংলার ব্ল্যাক ডায়মন্ড একজনই তিনি হচ্ছেন প্রিয় বেবী নাজনীন ম্যাম। এই পোষ্টে তাঁর গাওয়া জনপ্রিয় একটি গানের লিরিক্স শেয়ার করবো যার নামা - বংশি বাজায় কেরে সখী বংশি বাজায় কে
🎧 Song Credits:
অ্যালবাম - দু’ চোখে ঘুম আসে না
গীতিকার - দেলোয়ার আরজুদা শরফ
সুরকার - মান্নান মোহাম্মদ
শিল্পী - বেবী নাজনীন
লেবেল - Sangeeta
Bongshi Bajay Ke Song Lyrics 👇
[বংশি বাজায় কেরে সখী বংশি বাজায় কে
বংশি বাজায় কেরে সখী বংশি বাজায় কে
ইচ্ছে করে একবার তারে দেখি দু'চোখে
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে] - ২ বার
[শ্যামের বাঁশির সুর যেন বাঁশিতে তার বাঁধা
বন্ধু আমার শ্যাম কালিয়া আমি যে তার রাধা] - ২ বার
উদাসী করলো বাঁশির সুর যে আমাকে!
ইচ্ছে করে একবার তারে দেখি দু'চোখে
ইচ্ছে করে একবার তারে দেখি দু'চোখে
[এতো মধুর সুর যে তার কত জানি সুন্দর
নয়ন দিয়া না দেখিয়া দিলাম তারে অন্তর] - ২ বার
রাখিতে পারিনা বেঁধে ঘরে নিজেকে
ইচ্ছে করে একবার তারে দেখি দু'চোখে,
ইচ্ছে করে একবার তারে দেখি দু'চোখে
[বংশী বাজায় কেরে সখী বংশি বাজায় কে] - ২ বার
[ইচ্ছে করে একবার তারে দেখি দু'চোখে] - ২ বার
বংশী বাজায় কেরে সখী বংশি বাজায় কে
ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে
🔊 আমার মতামত - আমি বুঝি এবং মানি অসাধারন সৃজনশীল সৃষ্টি বলতে এই ধরনের গানগুলিকে বুঝায়, যে গানগুলি হাজার বার শুলেও একটুও আবেদন কমবেনা, যুগ যুগ ধরে মানুষের মনকে তৃপ্তি দিয়ে যাবে ❤️