এই পোষ্টে মধুমালা মদন কুমার সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আতর চন্দন মেখে সখি দে না আমার অঙ্গে। গানটি গেয়েছেন রুনা লায়লা
🎧 Song Credits:
শিল্পী - রুনা লায়লা
Ator Chondon Mekhe Song Lyrics 👇
আতর চন্দন মেখে সখি দে না আমার অঙ্গে
গোসল করা আমায় প্রেম ও রস রঙ্গে
আতর চন্দন মেখে সখি দে না আমার অঙ্গে
গোসল করা আমায় প্রেম ও রস রঙ্গে
ও... প্রেম ও রস রঙ্গে!
ভিজতে আমি চাইনা সখি দুধের নহর দিয়া,
প্রেম সাগরে ডুবে যেতে চায় যে আমার হিয়া
(ও আসবে তোমার প্রেমের রাজা মন নেবে কারিয়া)
ভিজতে আমি চাইনা সখি দুধের নহর দিয়া,
প্রেম সাগরে ডুবে যেতে চায় যে আমার হিয়া
আসলে সুজন বন্ধু আমার, আসলে সুজন বন্ধু আমার
ভাসবো প্রেম তরঙ্গে, আমি ভাসবো প্রেম তরঙ্গে
আতর চন্দন মেখে সখি দে না আমার অঙ্গে
গোসল করা আমায় প্রেম ও রস রঙ্গে
ও... প্রেম ও রস রঙ্গে!
কাঁচা ডালিম পাকলে হায়রে রসে ফেটে পড়ে
বন্ধু বিনা সোনার যৌবন কেঁদে কেঁদে মরে
(আসবে ভ্রমর নেবে মধু, যাবে না রস ঝড়ে)
কাঁচা ডালিম পাকলে হায়রে রসে ফেটে পড়ে
বন্ধু বিনা সোনার যৌবন কেঁদে কেঁদে মরে
বন্ধু এলে করবো গোসল, বন্ধু এলে করবো গোসল
ভিজবো তারই সঙ্গে, আমি ভিজবো তারই সঙ্গে
[আতর চন্দন মেখে সখি দে না আমার অঙ্গে
গোসল করা আমায় প্রেম ও রস রঙ্গে
ও... প্রেম ও রস রঙ্গে!] - ২ বার
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️