এই পোষ্টে রাণী কেন ডাকাত সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমি তোমাকে শুধু তোমাকে চাই। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / রুনা লায়লা
Ami Tomake Sudu Tomake Chai Song Lyrics 👇
আমি তোমাকে শুধু তোমাকে চাই
তুমি ছাড়া যে কোন চাওয়া নাই
আমি তোমাকে শুধু তোমাকে চাই
তুমি ছাড়া যে কোন চাওয়া নাই
ও কি যাদু যাদু, ও কি মধু মধু
ও কি যাদু যাদু, ও কি মধু মধু
আমি থাকতে পারিনা, আমি বাঁচতে পারিনা
এই অঙ্গে অঙ্গে এসো বন্ধু মিলেমিশে যাই
আমি তোমাকে শুধু তোমাকে চাই
তুমি ছাড়া যে কোন চাওয়া নাই
চোখে তোমার তাকাই যদি নেশা হয়ে যায়
জ্বলে পুড়ে মরে যাবো ছুইয়ো না আমায়
এই মনটা করে তুরু তুরু হায় খেলা তুমি শুরু
এই মনটা করে তুরু তুরু হায় খেলা তুমি শুরু
এই অঙ্গে অঙ্গে এসো বন্ধু মিলেমিশে যাই
আমি তোমাকে শুধু তোমাকে চাই
তুমি ছাড়া যে কোন চাওয়া নাই
বুকে আমার প্রেমের নদী করে টলমল
সেই নদীতে ডুবে যেতে হয়েছি পাগল
আজ হয়ে গেছি খোলা মেলা
দাও মিটিয়ে দাও আমার জ্বালা
এই অঙ্গে অঙ্গে এসো বন্ধু মিলেমিশে যাই
আমি তোমাকে শুধু তোমাকে চাই
তুমি ছাড়া যে কোন চাওয়া নাই
আমি তোমাকে শুধু তোমাকে চাই
তুমি ছাড়া যে কোন চাওয়া নাই
ও কি যাদু যাদু, ও কি মধু মধু
ও কি যাদু যাদু, ও কি মধু মধু
আমি থাকতে পারিনা, আমি বাঁচতে পারিনা
এই অঙ্গে অঙ্গে এসো বন্ধু মিলেমিশে যাই
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️