Ami Hoilam Priter Ghari (আমি হইলাম পিরীতের গাড়ি) Lyrics

বাংলাদেশী রাজনৈতিক পটভূমির প্রেক্ষাপটনির্ভর মারপিট নাট্ট্যধর্মী সিনেমা হচ্ছে লুটতরাজ যেটা ১৯৯৭ সালে মুক্তি পেয়েছে। এই সিনেমাটি চিত্রনায়ক মান্না প্রযোজিত প্রথম সিনেমা এবং পাশাপাশি মান্না-মৌসুমী জুটি অভিনীত প্রথম সিনেমাও। এই পোষ্টে এই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আমি হইলাম পিরীতের গাড়ি

🎧 Song Credits:

Ami Hoilam Priter Ghari Song Lyrics 👇 

আমি হইলাম পিরীতের গাড়ী ও রসিয়া
তোমরা হইলা আমার প্যাসেঞ্জার
আমি হইলাম পিরীতের গাড়ী ও রসিয়া
তোমরা হইলা আমার প্যাসেঞ্জার
নয়া মডেল নয়া গাড়ী, উইঠা পড়ো তারাতাড়ি
নয়া মডেল নয়া গাড়ী, উইঠা পড়ো তারাতাড়ি
গাড়ীর ইঞ্জিন বড়ো চমৎকার ও রসিয়া
তোমরা হইলা আমার প্যাসেঞ্জার

গাছে পাঁকা ডালিম আমি রসে ভরপুর
রসের কথা কইলে জীবন জ্বালা হবে দুর
গাছে পাঁকা ডালিম আমি রসে ভরপুর
রসের কথা কইলে জীবন জ্বালা হবে দুর
রস ছাড়া করি না কারবার ও রসিয়া 
তোমরা হইলা আমার প্যাসেঞ্জার

[কচি লাউয়ের মতো নরম আছে একটা মন
পাইনা খুঁজে নাগর আমার মনের মহাজন] - ২ বার 
মন ছাড়া করি না কারবার ও রসিয়া 
তোমরা হইলা আমার প্যাসেঞ্জার
আমি হইলাম পিরীতের গাড়ী ও রসিয়া
তোমরা হইলা আমার প্যাসেঞ্জার
নয়া মডেল নয়া গাড়ী, উইঠা পড়ো তারাতাড়ি
নয়া মডেল নয়া গাড়ী, উইঠা পড়ো তারাতাড়ি
গাড়ীর ইঞ্জিন বড়ো চমৎকার ও রসিয়া
তোমরা হইলা আমার প্যাসেঞ্জার
 

🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। প্রিয়দর্শিনী মৌসুমী বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তী। মৌসুমীর সাথে কারো তুলনা চলে না। মৌসুমীতো নিজেই নিজের তুলনা ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম